নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনী ইশতেহার প্রত্যাখান করেছে বিএনপি। দলটি বলছে, জোরপূর্বক যারা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করতে পারে নাই, তারা আবার ৭ই জানুয়ারি নির্বাচনের ইশতেহার দিয়েছে। এতে শুধু বড় বড় কথা আছে। আর এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। বিএনপি এটা (ইশতেহার) প্রত্যাখান করেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির নেতারা এসব কথা বলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, আজকে এদেশে গ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জানে নির্বাচনে অংশ নিলে পরাজিত হবে। তাই ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গণভবনে ‘বিএনপির সন্ত্রাসী হামলায়’ আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এ সময় ২৮শে অক্টোবর সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে তাদের শাস্তি অবধারিত বলেও জানান সরকারপ্রধান। বলেন, যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো?
তিনি বলেন, গত ২৮শে অক্টোবর সাংব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সোনিয়া হাসানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হ বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
দুবলারচরের ছয় জেলেকে একটি ট্রলারসহ ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) অপহরণ করেছে। গত বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে সাগরে এ ঘটনা ঘটে।
দুবলার আলোরকোল থেকে ওই জেলেদের মহাজন বাগেরহাটের রামপালের ইসলামাবাদ গ্রামের আব্দুল হাই শেখ মোবাইলফোনে জানান, বেলা ২টার দিকে তার ছয়জন জেলে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়ার কাছে সাগরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একটি দল (বিএসএফ) স্পিডবোটে করে এসে তার ছয়জন জেলেকে ট্রলারসহ অপহরণ করে ভারতীয় সীমানায় চলে যায় বলে সাগর থ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ বলেছেন, ‘চট্টগ্রাম ওয়াসায় অনিয়ম, দুর্নীতি আছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভোগান্তিও রয়েছে। তবে আগের চেয়ে অনেক কমেছে। একেবারে মিনিমাম লেভেলে। আগে আমার কাছেও অনেক অভিযোগ আসত। এখন সেই তুলনায় নেই। আমরা ধীরে ধীরে এগুলো কমিয়ে আনছি।’
গত বুধবার চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) গণশুনানি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন এ কে এম ফজলুল্লাহ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াসা এমড বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় দুই শতাংশ কমেছে। গত মঙ্গলবারের তুলনায় গতকাল বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১.৪২ ডলার এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের দাম ১.৪৬ ডলার কমেছে।
হ্রাসকৃত দামে বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড তেল বিক্রি হয়েছে ৭৯.৬৫ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেল বিক্রি হয়েছে ৭৪.১১ ডলারে।
ইসরায়েল গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ সহ ইসরায়েলের বন্দরগুলোতে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গণমাধ্যমের ভূমিকা বস্তুনিষ্ঠ হওয়া প্রয়োজন। অনেক সময় গণমাধ্যম ঠিক যে (কোনো বিষয়বস্তু বা বক্তব্যের) অংশটুকু প্রয়োজন ওইটুকু কেটে নিয়ে আগে-পিছে বাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এটাও সকল সময় না, মাঝে মাঝে করে। গণমাধ্যমের আরও দায়িত্বশীল হওয়া উচিত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চাওয়া হয়, সরকারের নির্বাচন কমি বাকি অংশ পড়ুন...












