নিজস্ব প্রতিবেদক:
মৃত্যুদ-াদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো ফাঁসির আসামিকে কনডেম সেলে রাখা অবৈধ ও বেআইনি বলে রায় দিয়েছে আদালত। একইসঙ্গে জেলকোডের ৯৮০ বিধি অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক শেখ হাসান আরিফ ও বিচারক বজলুর রহমানের বেঞ্চ এ রায় দেন।
মৃত্যুদ-াদেশ চূড়ান্ত হওয়ার আগে দ-িত বা দ-িতদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কনডেম সেলের তিন কয়েদি। ওই রিট শুনানি করে ২০২২ সালের ৫ এপ্রিল রুল জারি করে হাইকোর্ট। মৃত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছে, এমন কোনো সীমানা বা ‘রেড লাইন’ নেই যেটা অতিক্রম করলে দখলদার ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে। তবে আমরা রাফায় তাদের পূর্ণমাত্রার অভিযান শুরুর বিষয়ে সতর্ক করেছি। গত রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ শো’তে গাজার দক্ষিণের শহর রাফা ইস্যুতে বাইডেনের নীতির পক্ষে যুক্তি দিতে গিয়ে এ কথা বলেছে সে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক খবরে বলা হয়েছে, ব্লিঙ্কেন মনে করে ১৫ লাখ বাসিন্দার আশ্রয়স্থল রাফা শহরে সর্বাত্মক দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলায় হামাস নির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৬৩ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নেমেছে ১৮ বিলিয়ন ডলারের ঘরে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। তা ছাড়া গতকাল সোমবার (১৩ মে) বিকেলে আকুর বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবা উল হক।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নিট রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯৮২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার (বিপিএম-৬) বা ১৯.৮২ বিলিয়ন ডলার। আকুর ১৬৩ কোট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৬৩ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নেমেছে ১৮ বিলিয়ন ডলারের ঘরে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। তা ছাড়া গতকাল সোমবার (১৩ মে) বিকেলে আকুর বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবা উল হক।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নিট রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯৮২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার (বিপিএম-৬) বা ১৯.৮২ বিলিয়ন ডলার। আকুর ১৬৩ কোট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর পর থেকে সরকার বলে আসছিল, এ কর্মসূচির আওতায় যেকোনো একটির গ্রাহক হতে হলে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সে জায়গা থেকে সরে এসেছে। ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। ৪ মে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে পেনশন কর্তৃপক্ষ। তারা বলছে, সর্বজনীন পেনশনের গ্রাহক হতে নিবন্ধনের জন্য এখন ব্যাংক হিসাব না থাকলেও চলবে। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহক হলেও পেনশন কর্মসূচির গ্রাহক হওয়া যাবে।
তবে এমএফএসের মধ্যে আপাতত নগদের সঙ্গে পেনশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টিতে গাজায় দখলদার ইসরাইলি হামলার প্রতিবাদে চলমান বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেয়া ব্যক্তিকে সমাবর্তনে বক্তা করায় শিক্ষার্থীরা ওই অনুষ্ঠান বর্জন করে।
ওই বক্তা এর আগে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলো।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে দেখা গেছে, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্বববিদ্যালয়ের (ভিসিইউ) শিক্ষার্থীরা গাউন ও টুপি পরা অবস্থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে সৌদি আরব আরো জনশক্তি নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) হোটেল লা মেরিডিয়ানে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা সৌদি আরবে গেছেন। সৌদির নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে কথা হয়েছে যে তাদের ফেরত পাঠানো হবে না, পাসপোর্ট রিনিউ করে দেওয়া হবে।
এছাড়া বৈঠকে বিজিবি-পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন প্রান্ত থেকে দরিদ্র মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায় একটি চক্র। চাকরিপ্রত্যাশীদের দিল্লিতে জিম্মি করে পরে বিভিন্ন কৌশলে কিডনি বের করে নেয় চক্রটি। চক্রটি এখন পর্যন্ত দেশ থেকে ১০ জন ব্যক্তিকে ভারতে নিয়ে তাদের কিডনি কেটে নিয়েছে।
সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানায় চক্রটির বিরুদ্ধে রবিন নামের একজন ভুক্তভোগী মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গত ১১ মে ধানমন্ডি ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফায় ইসরাইলি সামরিক বাহিনী হামলা শুরু করে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে ইসরাইলি হামলা প্রতিহত করতে রাফায় ‘অত্যাধুনিক হামলা’র প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পর্যবেক্ষকদের তথ্যমতে, রাফাহতে অগ্রসর হওয়া ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারা শুরু করা অত্যাধুনিক আক্রমণ প্রমাণ করে যে- হামাস স্থল আক্রমণ প্রতিহতের জন্য আগা বাকি অংশ পড়ুন...












