ব্যাংক হিসাব না থাকলেও সর্বজনীন পেনশনের গ্রাহক হওয়ার সুবিধা চালু
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৪, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর পর থেকে সরকার বলে আসছিল, এ কর্মসূচির আওতায় যেকোনো একটির গ্রাহক হতে হলে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সে জায়গা থেকে সরে এসেছে। ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। ৪ মে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে পেনশন কর্তৃপক্ষ। তারা বলছে, সর্বজনীন পেনশনের গ্রাহক হতে নিবন্ধনের জন্য এখন ব্যাংক হিসাব না থাকলেও চলবে। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহক হলেও পেনশন কর্মসূচির গ্রাহক হওয়া যাবে।
তবে এমএফএসের মধ্যে আপাতত নগদের সঙ্গে পেনশন কর্তৃপক্ষের চুক্তি হয়েছে। বিকাশ বা অন্য এমএফএসের সঙ্গে চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন। তাই বর্তমানে কেউ যদি নগদের গ্রাহক হন, তাহলে তিনি পেনশন কর্মসূচির গ্রাহক হওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন এবং চাঁদা দিতে পারবেন। ব্যাংক হিসাব থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে গত শনিবার এসব তথ্য জানা গেছে। কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বৃহস্পতিবার পর্যন্ত সর্বজনীন পেনশনের আওতায় বিদ্যমান বিভিন্ন কর্মসূচিতে ১ লাখ ৫০ হাজারের বেশি গ্রাহক হয়েছেন। আর তাঁদের কাছ থেকে চাঁদা বাবদ জমা হয়েছে ৬০ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)