হামাসের বীরত্ব:
রাফায় অগ্রসর ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ‘অত্যাধুনিক হামলা’র প্রস্তুতি হামাসের
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৩, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফায় ইসরাইলি সামরিক বাহিনী হামলা শুরু করে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে ইসরাইলি হামলা প্রতিহত করতে রাফায় ‘অত্যাধুনিক হামলা’র প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পর্যবেক্ষকদের তথ্যমতে, রাফাহতে অগ্রসর হওয়া ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারা শুরু করা অত্যাধুনিক আক্রমণ প্রমাণ করে যে- হামাস স্থল আক্রমণ প্রতিহতের জন্য আগাম প্রস্তুতি নিয়েছে।
ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) ও ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি) রিপোর্ট করেছে যে- জুমুয়াবার, ফিলিস্তিনি যোদ্ধারা রাফাতে ইসরাইলি বাহিনীর উপর ‘তিনটি কৌশলগতভাবে অত্যাধুনিক আক্রমণ’ চালায় যাতে ‘থার্মোবারিক বোমা, রকেট চালিত গ্রেনেড এবং এন্টি পারসোনাল রকেট’ ব্যবহার করা হয়।
আইএসডব্লিউ ও সিটিপি নামে দুটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে, হামাস বাহিনী ও সহ যোদ্ধারা জুমুয়াবার পূর্ব রাফাতে ইসরাইলি সৈন্যদের উপর কমপক্ষে ১৮টি হামলা চালায়।
থিঙ্ক ট্যাঙ্কগুলো বলেছে, হামাস যে আক্রমণ চালিয়েছে তার জন্য পরিকল্পনা, সমন্বয় ও সংগঠনের প্রয়োজন। তারা আরো জোর দিয়ে বলে, রাফাতে হামাস ব্যাটালিয়নগুলোর সমন্বিত যুদ্ধ ইউনিট ইসরাইলি ক্লিয়ারিং অপারেশনের বিরুদ্ধে প্রতিরক্ষা স্থাপন করতে পারে।
এদিকে হামাস জুমুয়াবার রাফা ও গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে। তাদের পাল্টা আক্রমণে অন্তত চার ইসরাইলি সৈন্য নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছে।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্যে জানিয়েছে, তারা ইসরাইলি সৈন্যদের ওপর গুপ্তহামলা চালিয়েছে। তারা অ্যান্ট-আর্মার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্প পাল্লার রকেট দিয়ে তাদের ওপর হামলা চালানোর কথা জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)