গারো পাহাড়ের বনে ‘পরিকল্পিত আগুন’
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনভূমির ঝরাপাতায় আগুন জ্বালিয়ে দিচ্ছেন দুর্বৃত্তরা। খরতাপে শুকনো পাতায় আগুন লেগে বনে একরের পর একর গুল্ম লতাপাতার সঙ্গে পুড়ে ছাই হয়ে যাচ্ছে নতুন গজিয়ে ওঠা চারাগাছসহ কীটপতঙ্গ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত সড়কের দুই ধারের শাল-গজারি বাগানের ঝরাপাতায় আগুন লেগে পুড়ছে বনের গুল্ম লতাসহ ছোট ছোট চারাগাছ, এমনকি উপকারি কীটপতঙ্গ পর্যন্ত মরে ছাই হয়ে যাচ্ছে।
বনের ভেতর থেকে কু-ুলী পাকিয়ে উঠছে ধোঁয়া। বনের এক প্রান্তে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে থাকলে, অন্যপ্রান্তে লাগিয়ে দেয়া হয়। এতে করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন।
স্থানীয়রা জানান, পাহাড়ে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে রাতের অন্ধকারে বনের মূল্যবান গাছ চুরি করছে একটি চক্র। এ ছাড়া অসৎ বালু ও পাথর ব্যবসায়ীরাও অসৎ উদ্দেশে বনের ভিতর আগুন দিয়ে স্থানীয়দের মাঝে ভীতির সৃষ্টি করছে। আগুনের ঘটনায় নতুন গজিয়ে ওঠা চারাগাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় বনের স্বাভাবিক বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য হুমকিতে পড়েছে। তাই বনে দুর্বৃত্তদের আগুন দেয়া প্রতিরোধ করার দাবি স্থানীয়দের।
শেরপুর নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ জানান, এখনই সময় এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার। বন বিভাগ এবং পুলিশ প্রশাসন যদি ওই দুষ্টচক্রের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে দিন দিন বনের সৌন্দর্য নষ্ট হবে। পাশাপাশি বনের জীব-জানোয়ার এই এলাকা থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেবে। এতে করে আমাদের এই গারো পাহারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে।
রাংটিয়া রেঞ্জের সহকারী বন কর্মকর্তা তানবীর আহাম্মেদ ইমন সময় সংবাদকে জানান, এই অঞ্চলে প্রয়োজনের তুলনায় আমাদের জনবল অপ্রতুল। ফলে বনের স্বাভাবিক রক্ষণাবেক্ষণও আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)