কুমিল্লা সংবাদদাতা:
স্ত্রী শাহিদাকে শ্বাসরোধে হত্যা করে আব্দুল মোমিন। ধরা পড়া থেকে বাঁচতে সে লাশ ফেলে আসে সেপটিক ট্যাংকে। এরপর সে ফজরের নামাজের ইমামতি করতে মসজিদে যায়। বাসায় ফিরে সবাইকে ডেকে জানায়, স্ত্রীকে খুঁজে পাচ্ছে না।
এদিকে লাশ টেনেহিঁচড়ে সেপটিক ট্যাংকের দিকে নিয়ে যাওয়ার আলামত দেখে স্বজন ও প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা সেপটিক ট্যাংকের স্ল্যাব খুলতেই বিবস্ত্র অবস্থায় শাহিদার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহিদা-মোমিন দম্পতির ছেলে মাছুম বিল্লাহ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনের একাধিক এলাকায় দস্যুরা কার্যত গড়ে তুলেছে একটি ছায়া-প্রশাসন। কেউ বনে যেতে চাইলে, আগে থেকে যোগাযোগ করতে হয় দস্যু বাহিনীর সঙ্গে। নির্ধারিত ‘মাশুল’ বা অর্থ পরিশোধ করলেই মিলছে অনুমতি। না হলে জিম্মি, নির্যাতন বা ছিনতাইসহ নানান বিপত্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে সুন্দরবনের বিভিন্ন এলাকায় শতাধিক জেলে ও বাওয়ালিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে একাধিক দস্যু বাহিনী। মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছে জেলে প্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা। বিকাশের মাধ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র চালনার প্রশিক্ষণ। বলা হচ্ছে ‘গেজেটের ভাষার অসংগতি’ই এর কারণ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৫ দিন মেয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। কোর্সটি শুরু হওয়ার ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) কারণে আবাসন খাতে স্থবিরতা দেখা দিয়েছে, পাশাপাশি লিংকেজ ইন্ডাস্ট্রিতে (সংযোগ শিল্প) নেতিবাচক প্রভাব পড়ছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ওয়াহিদুজ্জামান।
তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের চাপে ২০০৮ সালের ‘ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা’ ও ‘মাস্টারপ্ল্যান ২০১০’ বাতিল করে বর্তমান ত্রুটিপূর্ণ ড্যাপ চালু করা হয়েছে, যা ভবন নির্মাণে ব্যাপক বৈষম্য সৃষ্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে মাত্র ৩.৩ শতাংশে, যা পূর্বের ৪ শতাংশ পূর্বাভাস থেকেও কম বলে জানিয়েছেন বিশ্বব্যাংক। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধের ফলে অর্থনৈতিক কর্মকা- মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রথম তিন প্রান্তিকে বেসরকারি ও সরকারি বিনিয়োগে প্রবল ধস দেখা গেছে, যার প্রভাব পুরো অর্থবছরে পড়বে।
বিশ্বব্যাংকের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করে দেশের অর্থনীতির জন্য সহায়ক দাম পুনর্র্নিধারণের দাবি জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতা ও শিল্পোদ্যোক্তারা। তারা বলেছেন, গ্যাসের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও অন্যায্য। গ্যাসের দাম বাড়ায় শিল্প ও ব্যবসাবাণিজ্যের মারাত্মক ক্ষতি হবে।
গত ২০ এপ্রিল প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ১১টি ব্যবসায়িক সংগঠনের নেতা ও দুটি শিল্পগোষ্ঠীর মালিক। এ ছাড়া ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কথা শুনে অথবা একটি উচ্চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ২ সিটি করপোরেশনকে একত্রিতকরণসহ স্থানীয় সরকার কাঠামো এবং নির্বাচন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। গত রোববার প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
তারা সমগ্র ঢাকা মহানগর এলাকার জন্য একক ঢাকা সিটি করপোরেশন করার পরামর্শ দিয়েছে। কাজের পরিধি, কাঠামো ও নির্বাচনের ধরনের বড় রকমের পরিবর্তন করতে বলেছে কমিশন।
এ ক্ষেত্রে বর্তমানে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যে ২০টি অঞ্চল আছে, সেগুলোর প্রতিটিকে ওই এলাকার ওয়ার্ডগুলো নিয়ে একটি কর বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর মাছুদের পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে ইতোমধ্যে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল পর্যন্ত তারা একে একে অসুস্থ হয়ে পড়েন।
গত সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে তারা এ অনশনে বসেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেন ছাত্রীরা। এ সময় ছাত্র হলের বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের তালা ভাঙতে সহায়তা করেন।
অপরদিকে কুয়েটের চলমান আন্দোলনের বিষ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফাইটিং লাইন থেকে ফেরার পর আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা জানিয়েছেন তুফফাহ এরিয়ার পূর্বে আগে থেকে বিস্ফোরক ডিভাইস দ্বারা ‘বুবি ফাঁদ’ তৈরি করে রাখা একটি টানেলে ইসরাইলি ইঞ্জিনিয়ারিং ফোর্সের সন্ত্রাসী সেনাদল প্রবেশের পর তাতে বিস্ফোরণ ঘটানো হয়। এতে সন্ত্রাসীদের মধ্যে নিহত ও আহত হয়।
যোদ্ধাদের নতুন এম্বুশ অভিযানের নামকরণ "ব্রেকিং দা সোর্ড" সম্পর্কে জানা গেছে, অপারেশন মাইট এন্ড সোর্ড নামকরণ করে গত মার্চে যুদ্ধবিরতি ভেঙ্গে আমেরিকার মদদে গাজায় নতুন করে গণহত্যা শুরু করেছিলো ইসরাইলি সন্ত্রাসীরা।
বিভিন্ন স্থানে নতুন বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
ছয় মাস আগে অপহরণ করা হয় ছয় বছরের শিশু সোয়াইবকে। এরপর তার ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। সারা শরীরে সিগারেট আর কয়েলের ছ্যাঁকা দিয়ে, হাতের নখ উপড়িয়ে, না খাইয়ে রেখে বানানো হয় প্রায় প্রতিবন্ধী। রাতে আটকে রেখে এভাবেই তার ওপর চলেছে নির্যাতন। আর দিনের বেলায় তাকে দিয়ে করানো হতো ভিক্ষা।
তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে অবশেষে মৃতপ্রায় শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবকে (৩০)।
উদ্ধারের পর প্রথম দেখায় মা সোহানা জাহান চিনতে পারেননি তার আদরের সন্তান সোয়াইবকে। যে ছেলে ছিল স্বাস্থ বাকি অংশ পড়ুন...












