শেরপুর সংবাদদাতা:
জেলার ভারত সীমান্তবর্তী মেঘালয় ঘেঁষা শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বনাঞ্চলে আবারও বাড়ছে বন্য হাতির তান্ডব। প্রতি বছর ধান ও ফল পাকলে লোকালয়ে নেমে আসে হাতির দল। আগে কেবল রাতে আসলেও এখন দিনে-দুপুরেও দেখা যাচ্ছে তাদের চলাচল। ধ্বংস হচ্ছে মানুষের কষ্টের ফসল।
স্থানীয়রা বলছেন, ভারতের মেঘালয় সীমান্তে কাঁটাতার ও অন্যান্য প্রতিবন্ধকতা থাকায় হাতির দল এখন আর ওপারে ফিরতে পারছে না। ফলে তারা এপারে থেকেই বসবাস ও বংশবৃদ্ধি করছে। এই পরিস্থিতি গত কয়েক বছর ধরে আরও প্রকট হয়েছে। বিশেষ করে ধান ও ফলের মৌসুমে তারা লোক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুতি কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিকটতম টেলিযোগাযোগ অফিসে যেকোনো স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সরঞ্জাম জমা দেয়ার নির্দেশ দিয়েছে।
সানার যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় গত রোববার (২৭ এপ্রিল) একটি বিবৃতি জারি করে নির্দেশিকার রূপরেখা প্রকাশ করেছে।
জানা যায়, গেল সেপ্টেম্বরে ইয়েমেন স্টারলিংক পরিষেবা চালু হয়। তবে স্টারলিংকের সমালোচনা করে এটিকে ‘জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’ এবং ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে হুতিরা। তারা মার্কিন যুক্তরাষ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আকাশসীমা লঙ্ঘনের কারণে ভারতের একটি কোয়াডকপ্টার (ড্রোন) ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাক সেনাবাহিনী দাবি করেছে, তারা নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারতের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
পাক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে শত্রুপক্ষ কোয়াডকপ্টার দিয়ে নজরদারি চালানোর চেষ্টা করছিল। পাকিস্তান সেনাবাহিনী সময়মতো পদক্ষেপ নিয়েছে এবং শত্রুর বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা প্রতিহত করেছে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, যেকোনও আগ্রাসন দ্রুত এবং ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাখাইন রাজ্যে কথিত ‘মানবিক সহায়তা’ পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ ‘করিডর’ দেয়ার চাপ দিয়ে আসছে। জাতিসংঘের চাপের মুখে বিতর্কিত এই ‘করিডর’ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
গত রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
এদিকে, করিডর দেয়ার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। গত সোমবার দিনভর এ নিয়ে কথা বলতে দেখা গেছে বিএনপি, জামাতসহ বিভিন্ন দলের নেতাদের।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এ বিষয়ে বলেছেন, ‘আজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র কুরবানীর ঈদ উপলক্ষ্যে কোটি কোটি জনসংখ্যার শহর রাজধানী ঢাকাতে থাকার কথা ছিলো শতাধিক কুরবানীর পশুর হাট। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীতে হাতে গোণা যে কয়েকটি কুরবানীর হাট বসে সেগুলি বন্ধ করতে উঠেপড়ে লেগেছে একটি গোষ্ঠী।
আফতাবনগরের কুরবানীর পশুরু হাট বন্ধের নির্দেশনার পর এবার রাজধানীর অন্যতম বড় একটি পশুর হাট বনশ্রীর মেরাদিয়ায়ও এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারক কাজী জিনাত হক ও বিচারক আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ গত সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছে।
গতকাল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের আকাশে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র যিলক্বদ শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি।
উল্লেখ্য, ১৪৪৬ হিজরী সনের পবিত্র যিলক্বদ শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ২৯শে শাওওয়াল শরীফ, ২৯শে হাদী আশার (১৩৯২ শামসী), বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চরম ইসলামবিদ্বেষী ফ্রান্সের একটি পবিত্র মসজিদে প্রবেশ করে নামাজি এক ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ।
আল-জাজিরা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রোববার রাতে ইতালির ফ্লোরেন্সের কাছে একটি থানায় আত্মসমর্পণ করে। এর দুই দিন আগে সে ফ্রান্সের গার্দ অঞ্চলের লা গ্রাঁদ কোম্বে শহরের একটি মসজিদে হামলা চালায়। হামলায় নিহত ব্যক্তি মালির নাগরিক ছিলেন। এই হত্যাকা-ের ঘটনায় ফ্রান্স জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠে।
গার্দ অঞ্চলের আলে শহরের পাবলিক প্রসিকিউটর আবদেল করিম গ্রিনি জানিয়েছে, প্র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিশ্বব্যাংকে থাকা ঋণ শোধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও কাতার। এক যৌথ বিবৃতিতে দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাংকে সিরিয়ার দেড় কোটি ডলার ঋণ শোধ করে দেবে তারা, বাংলাদেশি মুদ্রায় যা দেড়শ কোটি টাকারও বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব ও কাতারের অর্থ মন্ত্রণালয় যৌথভাবে বিশ্বব্যাংকে থাকা সিরিয়ার ১৫ মিলিয়ন ডলারের বকেয়া ঋণ পরিশোধের ঘোষণা দিচ্ছে।’
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পাঁচ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। কুমিল্লার দুই উপজেলায় চারজন, কিশোরগঞ্জের দুই উপজেলায় তিনজন এবং নেত্রকোণা, সুনামগঞ্জ ও চাঁদপুরে একজন করে মারা যান।
বজ্রপাতে কুমিল্লার দুই উপজেলায় দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
কিশোরগঞ্জের দুই হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে অষ্টগ্রামের হাওরে ধান কাটতে গিয়ে দুই কৃষক ও মিঠামইনে নিজের খলায় ধানের খড় ঢাকতে গেলে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়। বাকি অংশ পড়ুন...












