ফ্রান্সে ইসলামবিদ্বেষ:
মসজিদে ঢুকে নামাজিকে হত্যা, অভিযুক্ত ইতালিতে আটক
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চরম ইসলামবিদ্বেষী ফ্রান্সের একটি পবিত্র মসজিদে প্রবেশ করে নামাজি এক ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ।
আল-জাজিরা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রোববার রাতে ইতালির ফ্লোরেন্সের কাছে একটি থানায় আত্মসমর্পণ করে। এর দুই দিন আগে সে ফ্রান্সের গার্দ অঞ্চলের লা গ্রাঁদ কোম্বে শহরের একটি মসজিদে হামলা চালায়। হামলায় নিহত ব্যক্তি মালির নাগরিক ছিলেন। এই হত্যাকা-ের ঘটনায় ফ্রান্স জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠে।
গার্দ অঞ্চলের আলে শহরের পাবলিক প্রসিকিউটর আবদেল করিম গ্রিনি জানিয়েছে, প্রাথমিকভাবে এটিকে ইসলামবিদ্বেষী হামলা বলে মনে করা হচ্ছে।
গত জুমুয়াবার হামলার পরই অভিযুক্তের বিরুদ্ধে তীব্র অভিযান শুরু হয়। জানা গেছে, হামলার মুহূর্তের ভিডিও অভিযুক্ত নিজের ফোনে ধারণ করেছিলো এবং পরে তা অনলাইনে ছড়িয়ে পড়ে।
গ্রিনি জানিয়েছে, ফ্রান্স শিগগিরই সন্দেহভাজনকে ইতালি থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করবে। তিনি বলেন, ‘আমরা তাকে যত দ্রুত সম্ভব ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
প্যারিসের গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে। স্থানীয়ভাবে তাঁর নাম আবু বকর বলে জানা গেছে। তিনি হামলার আগে মসজিদ পরিষ্কার করছিলেন। তাঁর বয়স ছিল বিশের কোঠায়।
নিহতের স্মরণে এবং মুসলিম-বিরোধী সহিংসতার প্রতিবাদে লা গ্রাঁদ কোম্বে ও প্যারিসে একাধিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা মুসলিমদের ওপর সহিংসতার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)