নিজস্ব সংবাদদাতা:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কা সামলে ওঠার পাশাপাশি পোশাকের ব্যবসায় বাংলাদেশকেও টেক্কা দেয়ার আশা করছে ভারত।
ওই চুক্তির আওতায় ভারত থেকে যেসব পণ্য ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের বাজারে প্রবেশ করবে, তার বেশিরভাগই বিশেষ সুবিধা পাবে।
ভারতীয় পোশাকপণ্যের ওপর ইউরোপের বিদ্যমান প্রায় ১২ শতাংশ শুল্ক শূন্যে নেমে আসবে। চামড়াজাত পণ্য, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প ও গহনার মতো ভারতীয় পণ্যের ক্ষেত্রে শুল্ক কমানো হবে, বা বিনা শুল্কে প্রবেশাধিকার পাবে।
প্রায় দুই দশকের আলোচন বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
বন্দরের সবচেয়ে লাভজনক ও প্রধান স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাই-ইসরাইল ভিত্তিক বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা চুক্তিতে ছেড়ে দেয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই দিনের ডাকা কর্মবিরতি ও প্রতিবাদ বিক্ষোভে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকেই চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা বিরাজ করছে। চট্টগ্রাম বন্দর ভবন ও আশপাশের এলাকায় আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল চলছে।
আজ রোববারও বন্দরের অপারেশনাল কার্যক্রম এবং প্রশাসনিক কাজকর্ম বন্ধে কর্মবিরতির বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে পারে- এমন অভিজ্ঞতা সম্পন্ন কোনো দল নেই। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক এলাকায় এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে- কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়।
তিনি বলেন, মানুষ তার ওপরই ভরসা করে- যার অভিজ বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
হাওর এলাকায় বোরো ধান চাষে জড়িত চাষিদের বড় একটি অংশই ভূমিহীন। তারা বড় কৃষক বা জমির মালিকদের কাছ থেকে এক বছরের জন্য জমি ভাড়া নিয়ে চাষাবাদ করেন। জমির মালিকানা বা কাগজপত্র না থাকায় এসব কৃষক ব্যাংক থেকে কৃষি ঋণ পান না। ফলে পুঁজির সংকটে বাধ্য হয়ে তাদের যেতে হচ্ছে এনজিও ও মহাজনের কাছে। সেখানে নিতে হয় চড়া সুদের ঋণ। অন্যদিকে, ব্যাংকের কৃষিঋণের বড় অংশ চলে যাচ্ছে জমির মালিকদের হাতে, যারা নিজেরা সরাসরি চাষ করেন না।
হাওরে এখন পুরোদমে চলছে বোরো চাষ। চারা রোপণ প্রায় শেষ পর্যায়ে। চারদিকে শোনা যায় শ্যালো মেশিনের শব্দ। সদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হতে যাওয়া পবিত্র রমজানকে কেন্দ্র করে মাছ, গোশত ও ডিমের বাজারে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানীর বাজারে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ১৬৫ থেকে ১৭০ টাকার মধ্যে ছিল।
সরেজমিনে মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি ও রায়ের বাজার ঘুরে দেখা যায়, মুরগি কেনার জন্য ক্রেতাদের চাপ বেড়েছে। ব্রয়লার মু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি এ কে আজাদ বলেছেন, বর্তমান সরকারও অতীতের সরকারগুলোর মতো বিচারব্যবস্থাকে ‘পঙ্গু’ করে রেখেছে এবং সাধারণ মানুষকে বিনাবিচারে জেলে আটকে রাখছে।
গত বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত এক নীতি সংলাপে তিনি এসব মন্তব্য করেন।
সংলাপে এ কে আজাদ বলেন, বর্তমান সরকারের কাছে আমরা অনেক স্বাধীনতা আশা করেছিলাম। কিন্তু অবস্থা কী? সরকারের একজন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলে বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তবে এমন একটি বাংলাদেশ গড়া সম্ভব, যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে এবং কাউকে অবহেলার চোখে দেখা হবে না। যেখানে প্রতিটি মানুষ সম্মান ও আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে।
গতকাল জুমুয়াবার বগুড়া শহরের একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গণঅভ্যুত্থানে সরকার বদলেছে। ক্ষমতার পালাবদলে প্রশাসনে ন্যায়বিচার ফিরবে- এমন প্রত্যাশা ছিল বছরের পর বছর বঞ্চিত কর্মকর্তাদের। বিশেষ করে, যারা সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক ট্যাগিংয়ের কারণে পদোন্নতি থেকে বারবার বঞ্চিত হয়েছেন, তাদের ক্ষেত্রে ন্যায্য পুনর্মূল্যায়নের দাবি ছিল জোরালো। কিন্তু সম্প্রতি ১১৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপন তালিকা প্রশাসনে আবারও ব্যাপক ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, ক্ষমতার পালাবদল ঘটলেও বঞ্চনার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র ও দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল জুমুয়াবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, গত ২৩-২৯ জানুয়ারি পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের কনটেইনার টার্মিনাল ‘নিউমুরিং টার্মিনাল’ বিদেশী সিন্ডিকেটের হাতে লিজ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’। গতকাল জুমুয়াবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজুতে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার আগামী রোববার, ১লা ফেব্রুয়ারী ২০২৬ নিউমুরিং টার্মিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের কাছে কনসেশন চুক্তিতে হস্তান্তর করছে। ‘স্টুডেন্টস ফর সভরেন্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতিতে সরকারের নির্বাচনি ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। জাতীয় নির্বাচনের জন্য বরাদ্দের সঙ্গে গণভোট আয়োজনের অতিরিক্ত বাজেট যুক্ত হওয়ায় মোট নির্বাচনি ব্যয় ৩ হাজার ১৫০ কোটি টাকার বেশি হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এক হাজার ৪০০ কোটি, পরিচালনায় এক হাজার ২০০ কোটি এবং অন্যান্য কার্যক্রমে ব্যয় হবে। এ ছাড়া গণভোটের প্রচারে নির্বাচনি ব্যয় থেকে প্রায় ১৪০ কোটি টাকা পাচ্ছে ছয় মন্ত্রণালয়।
গত বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) বাজেট শাখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বার বার নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা জনমনে গভীর প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এসব কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে ঘটে চলা এক ধরনের নীরব ও প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি। তবে প্রশ্ন হচ্ছে, বিশ্বজুড়ে যেখানে এমন ঘটনা বিরল, সেখানে বাংলাদেশে কেন বারবার এসব ঘটছে?
নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা অনেকের কাছে ‘আকস্মিক’ মনে হলেও বিশ্ব প্রমাণ করেছে, সচেতনতা, আইন ও দায়বদ্ধতা থাকলে এই ধরনের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি শিশু জিহাদ, সাজিদের পর মেজবাহের মৃত্যুকেও আরেকটি ‘দুঃখজনক দুর্ বাকি অংশ পড়ুন...












