নিজস্ব সংবাদদাতা:
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘এগ্রো-প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ ও বিশেষায়িত হিমাগার স্থাপন এবং ময়মনসিংহকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গত মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে এক বিশাল নির্বাচনী জনসভায় কৃষি ও শিল্পে "আমূল পরিবর্তনের" এই অঙ্গীকার করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই জনসভায় তারেক রহমান কেবল রাজনৈতিক পরিবর্তনের কথাই বলেননি, বরং ময়মনসিংহের বিশেষ আঞ্চলিক সম্ভাবনাকে ঘিরে সুনির্দিষ্ট কিছু অর্থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তা। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তাকে যোগদানপত্র দাখিল করতে হবে। জনপ্রশাসন সচিবের কাছে সরাসরি বা ইমেইলে যোগদানপত্র দাখিল করতে হবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে রাজধানীসহ তিন জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে মাঠে নামছেন বিজিবি ৫ ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।
গত বছরের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পরবর্তী পদক্ষেপ হিসেবে এই বিস্তারিত প্রস্তাবনা জমা দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া প্রস্তাবের ঋণখেলাপিদের নাম ও ছবি প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি ঋণখেলাপিরা যেন আদালতের নির্দেশনা ছাড়া বিদেশ যেতে না পারেন; ঋণখেলাপিরা যাতে কোনো ব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬ এর সফল সমাপ্তি হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর কনাফারেন্স রুমে দুই দিনব্যাপী (২৬-২৭ জানুয়ারি) বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬ এর সফল সমাপ্তি হয়।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকটি গত ৮-১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৯ম ল্যান্ড ফোর্সেস টকস এর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। এই বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট দাবি করেছে, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে সে সাংবাদিকদের এ দাবি করেছে। যদিও গণমাধ্যমের কোনো প্রশ্ন নেয়নি সে।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেছে, ভোটের ফলাফল কী হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না। মানুষের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল, দেড় বছরেও সেগুলো পুরোপুরিভাবে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক হাজারেরও বেশি আগ্নেয়াস্ত্র এবং দুই লাখের বেশি গোলাবারুদের কোনো হদিস পাওয়া যায়নি এখন পর্যন্ত।
লুট হওয়া এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গত ১৭ মাসে দফায় দফায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনা-পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। এমনকি লুণ্ঠিত অস্ত্রের সন্ধান পেতে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কারও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এতসব তোড়জোড়ের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। রায় পুনর্বিবেচনা চেয়ে স্মারকলিপি দিয়েছে তারা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারসংক্রান্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তাতে গভীর উদ্বেগ ও হতাশা করেছে শহীদ পরিবারগুলোকে।
ওই রায়ের বিরুদ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভোলা থেকে এলএনজি আকারে গ্যাস না এনে বিকল্প ব্যবস্থায় বছরে ৯৩০ কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। প্রস্তাবটি বাস্তবায়ন হলে ১০ বছরে প্রায় ৯৩০০ কোটি টাকা সাশ্রয় সম্ভব বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোলার প্রস্তাবিত এলএনজির দাম নির্ধারণ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরেন বিপিডিবির অতিরিক্ত পরিচালক (অর্থ পরিদপ্তর) সৈয়দ জুলফিকার আলী। তিনি বলেন, এক ঘনমিটার গ্যাস দিয়ে ৪ থেকে ৫ ইউনিট বিদ্যুৎ উৎ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সড়ক দুর্ঘটনা হ্রাস, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রদানে চালকদের জন্য বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালুর ঘোষণা দিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের সময় কেন হঠাৎ বাজারে অস্থিরতা বাড়ে, বিনিয়োগ কেন থমকে যায়- এই প্রশ্ন নতুন নয়। সাধারণত ভোটের আগে অর্থনীতিতে কৃত্রিম চাঙাভাব দেখা যায়, আর ভোট শেষে শুরু হয় কঠোর বাস্তবতা। অর্থনীতিবিদরা একে ‘পলিটিক্যাল বিজনেস সাইকেল’ বলে অভিহিত করে থাকেন। এই চক্রে অর্থনীতিতে কখনো দেখা যায় বিরাট উত্থান, কখনো আচমকা পতন। তবে পরিস্থিতি কেমন হবে, সেটি নির্ভর করে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ওপর।
নির্বাচনের সময় অর্থনীতিতে বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন:
১. সরকারি ব্যয়ের আধিক্য :
নির্বাচনের আগে ক্ষমতাসীন সরক বাকি অংশ পড়ুন...
শরীয়তপুর সংবাদদাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে বিএনপি ও জামাত কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শরীয়তপুর-নড়িয়া সড়কে ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচনের প্রচারণা নিয়ে অনলাইনে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর-২ আসনে (নড়িয়া-সখিপুর) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের অবস্থান। বাকি অংশ পড়ুন...












