রাঙামাটি সংবাদদাতা:
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাঘাইহাট জোনের ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর ৫টার দিকে ৩৬ নং সাজেক ইউনিয়নের হরেন্দ্রপাড়া এলাকায় সেনাবাহিনী এক বিশেষ অভিযান পরিচালনার সময় উপজাতি বিচ্ছিন্নতাবাদী প্রসীত খীসার নেতৃত্বাধীন সন্ত্রাসবাদী গ্রুপইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সাথে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। সেনাবাহিনীর কঠোর প্রতিরোধে ঠিকতে না পেরে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল তল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে সর্বশেষ জুন মাসের শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ২৭.শূন্য ৯ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় চার ভাগের এক ভাগের বেশিই ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। গত মার্চের শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ২৪.১৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া প্রতিবেদনে ব্যাংকগুলো এ রকম তথ্যই উল্লেখ করেছে।
জানা গেছে, ২০২৪ সালের জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, যা এ বছরের জুনে বেড়ে হয়েছে ৫ ল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি বিনিয়োগ হ্রাস, মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির সমন্বয় না থাকা এবং সামগ্রিকভাবে দেশের ভোগব্যয় কমে যাওয়ায় ৫৮ মাসের মধ্যে সবচেয়ে কম আমদানি ঋণপত্র (এলসি) খোলা হয়েছে জুন মাসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।
আমদানি কমে যাওয়ার জেরে আমদানি এলসি নিষ্পত্তিও প্রায় সাড়ে চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
ব্যাংকার ও অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, জুনে কোভিড মহামারির সময়ের চেয়েও কম এলসি খোলা হয়েছে। এটি আমদানিনির্ভর যেকোনো দেশের জন্য বিপৎসংকেত।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুনে এল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসকদের প্রতিযোগিতা করে উপঢৌকন দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো। এক্ষেত্রে নিজেদের তৈরি ওষুধ, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য, বিদেশ সফর, নানা সামগ্রীসহ নগদ অর্থও দেওয়া হচ্ছে। ফলে অধিকাংশ ডাক্তার নির্দিষ্ট কোম্পানির, এমনকি মানহীন ও অপ্রয়োজনীয় ওষুধও লিখছেন। ফলে পকেট কাটা যাচ্ছে রোগীদের। শুধু বাড়তি অর্থ যে যাচ্ছে তাই নয়, এর সঙ্গে জনস্বাস্থ্যও পড়ছে হুমকির মুখে। স্বাস্থ্য খাতে এ অরাজকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলছেন, সব ডাক্তারই যে এটা করছেন তা নয়, তবে অধিকাংশ ক্ষে বাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
গাংনী উপজেলার বিভিন্ন সীমান্তে সাতজন নারীসহ ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ)। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ছয়জন, সহড়াতলা সীমান্ত দিয়ে তিনজন ও দৌলতপুর উপজেলার মথুরাপুর সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইন করেছে ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ)।
কুষ্টিয়া ৪৭ বিজিবি’র দায়িত্বপূর্ণ কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের এসব নারী-পুুরুষ বিভিন্ন সময়ে ভারতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনলাইন ভিডিও বানাতে গিয়ে অনেককে পেয়ে বসেছে ‘ভিউয়ের নেশায়’। এই আসক্তি থেকে ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটরের দায়িত্বজ্ঞানহীন ও অসচেতন আচরণ বারবার তৈরি করছে সমালোচনার। ব্যক্তিজীবনের নানা ‘ব্যক্তিগত’ মুহূর্ত কোনো কা-জ্ঞান ছাড়াই তারা যেমন প্রকাশ করে দিচ্ছেন, তেমনি দুর্ঘটনা, অগ্নিকা- কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটময় মুহূর্তে হামলে পড়ছেন চরম দায়িত্বহীনতায়। তাদের উপদ্রব উদ্ধারকাজে যেমন বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তেমনি পেশাদার সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সৃষ্টি করছে বিপত্তির।
সম্প্রতি রাজধানীর উত্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। তাদের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিশেষত, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়ে দলটির কিছু নেতা ও কর্মী সহিংসতা বা হামলা চালাতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাই পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে পুলিশের বিভিন্ন ইউনিটকে চিঠি দিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
এসবির পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে রাজনৈতিক সহিংসতা বা হামলার ঘটনা ঘটাতে পারে এবং অনলাইনে ও অফলাইনে সংঘবদ্ধ প্রচ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শুধু পাঠদান নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যেন অনেক কাজের কাজি। ভোট গ্রহণ, ভোটার তালিকা, শুমারি, জরিপ, টিকাদান, কৃমিনাশক ওষুধ ও ভিটামিন ক্যাপসুল খাওয়ানো, টিসিবির চাল বিতরণ, বিভিন্ন অনুষ্ঠানসহ বারোয়ারি অন্তত ২০ ধরনের কাজ করতে হচ্ছে তাদের। সরকারি এসব কাজে বছরে ব্যস্ত থাকছেন কমপক্ষে ৬০ কর্মদিবস।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানবহির্ভূত এই ব্যস্ততার চিত্র উঠে এসেছে একটি জরিপে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের পাশাপাশি অতিরিক্ত সরকারি দায়িত্ব পালন’ শীর্ষক এই জরিপ পরিচালনা ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে অন্তর্র্বতীকালীন সরকার। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে এই ঘোষণা দিতে পারে বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ করা হবে। এ- সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহেই ইসির কাছে পৌঁছাবে বলে সূত্র জানিয়েছে।
গত ১৩ জুন লন্ডনে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রা বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
আরব দেশ থেকে আনা খেজুর খেয়ে শখের বশে কয়েকটি বীজ মাটিতে পুঁতে দিয়েছিলেন নুসরাত জাহান। এখন সেটাই রূপ নিয়েছে একটি খেজুরবাগানে। সেখানে ফল ধরেছে, চারাও তৈরি হচ্ছে।
ঘটনাটি যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের। এক বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই খেজুরবাগান।
নুসরাত বলেন, আমি একটু একটু করে অনলাইন থেকে শেখা ধারণা অনুযায়ী বাড়ির উঠানে গাছগুলোর পরিচর্যা করতে থাকি। পরে উঠান-সংলগ্ন মাঠে গাছগুলো বাগানে রূপ নেয়। এখন সেখানে ৫০ থেকে ৬০টি খেজুরগাছ আছে। আবার প্রতিটি গাছের গোড়া থেকে নতুন চারা (স্থানীয় ভাষায় বোগ) তৈরি হচ্ছে।’
তিন বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
‘চাঁদাবাজদের’ কথিত একটি তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরই নাম রয়েছে। কারা এই তালিকা করেছেন, তা স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে বিএনপির এক নেতা দাবি করছেন, তালিকাটি পুলিশের। যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি সরাসরি নিশ্চিত করা হয়নি।
প্রায় দুই সপ্তাহ ধরে তালিকাটি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। হাতে এসেছে গণমাধ্যমকর্মীদেরও। এটি নিয়ে ভেতরে-ভেতরে আলোচনা চললেও নগরের বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলা হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। এই মামলায় আসামি হি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজিকালে আরো চারজনের সঙ্গে ধরা পড়ে ‘সমন্বয়ক’ আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। অন্যদের সঙ্গে গ্রেপ্তারের পর তাকেও সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে এলাকায়ও আলোচনা শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াদের মূল বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে। রিয়াদের বাবা আট বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন। এখন দিনমজুর। রিয়াদও চলতেন আর্থিক কষ্টে। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের বাকি অংশ পড়ুন...












