ভিউয়ের নেশায় বেপরোয়া ইউটিউবাররা, উদ্ধার কাজ-সংবাদ সংগ্রহে ঘটছে বিঘœ
, ৩০ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অনলাইন ভিডিও বানাতে গিয়ে অনেককে পেয়ে বসেছে ‘ভিউয়ের নেশায়’। এই আসক্তি থেকে ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটরের দায়িত্বজ্ঞানহীন ও অসচেতন আচরণ বারবার তৈরি করছে সমালোচনার। ব্যক্তিজীবনের নানা ‘ব্যক্তিগত’ মুহূর্ত কোনো কা-জ্ঞান ছাড়াই তারা যেমন প্রকাশ করে দিচ্ছেন, তেমনি দুর্ঘটনা, অগ্নিকা- কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটময় মুহূর্তে হামলে পড়ছেন চরম দায়িত্বহীনতায়। তাদের উপদ্রব উদ্ধারকাজে যেমন বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তেমনি পেশাদার সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সৃষ্টি করছে বিপত্তির।
সম্প্রতি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউটিউবারসহ কনটেন্ট ক্রিয়েটরদের এই উপদ্রব অনেক বেশি নজরে এসেছে। নাম সর্বস্ব কিছু গণমাধ্যমের কর্মী, ইউটিউবারসহ কন্টেন্ট ক্রিয়েটর ও উৎসুক জনতার ভিড়ের কারণে সেখানে উদ্ধারকাজ যেমন বিঘিœত হয়েছে, তেমনি মূলধারার গণমাধ্যমকর্মীদেরও সংবাদ সংগ্রহে বেগ পেতে হয়েছে। ‘ভিউ’ প্রতিযোগিতায় লিপ্ত এসব ইউটিউবারসহ কন্টেন্ট ক্রিয়েটর ও উৎসুক জনতাকে সরাতে কয়েক দফায় লাঠিচার্জও করা হয়। স্রেফ ‘ভিউ’ কামানোর নেশা থেকে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা ছাড়াই তারা প্রচার করেছে দুর্ঘটনায় আহত-দগ্ধদের ছবি-ভিডিও, ছড়িয়ে দেয় হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিসহ নানা অপতথ্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন বকুল বলেন, বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশ এমন একদল মানুষের হাত ধরে যাদের মিডিয়া লিটারেসি নেই, সোশ্যাল মিডিয়া লিটারেসির কোনো সুযোগ নেই। অর্থাৎ সাধারণভাবে মিডিয়াকে কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে তাদের ধারণা কম, আর সোশ্যাল মিডিয়ার ফিল্টারিং সিস্টেম না থাকায় এটার ব্যবহার যে কত ভালোভাবে করা যায় এ ব্যাপারে তাদের ধারণা একেবারে নেই। তারা এটাকে স্রেফ ভিউ ব্যবসার মতো করে নিয়েছে।
নানা ঘটনায় ইউটিউবার-কনটেন্ট ক্রিয়েটরদের উপদ্রব সরকারেরও নজরে এসেছে। তাদের উদ্দেশ্য করে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারিও দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, সংবাদ সংগ্রহের কিছু নিয়ম রয়েছে। আপনারা (ইউটিইউবার) সেই নিয়মগুলো মেনে চলবেন। তা না হলে আগামীতে আমরা আপনাদের জন্য কিছু নির্দেশমালা দিতে বাধ্য হবো। আমরা এই জিনিসটা মাইলস্টোনে দেখেছি। আমরা আপনাদের সাংবাদিকতা করার অধিকারকে সম্মান করি। কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা (ইউটিউবার) মিনিমাম সেন্স অ্যাপ্লাই করেন না। যে কারণে যারা সত্যিকার অর্থে সংবাদ সংগ্রহ করেন, তাদের জন্য এটা কঠিন হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মাছ ব্যবসায়ী’ পরিচয়ে ভাড়া নেয়া বাসায় মিলল কোটি টাকার ইয়াবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোলায় ১২ হাজার লিটার চোরাই সয়াবিন জব্দ, আটক ১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আড়াইহাজারে গোডাউনে অভিযান, চালানবিহীন ২৪ হাজার কেজি সুতা জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, দেশজুড়ে থাকবে টানা ৫ দিন বৃষ্টি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২২ দিনের নিষেধাজ্ঞা, নদী ছাড়ছেন জেলেরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়ায় পাচার, গ্রেপ্তার ২
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেওয়ারিশ কুকুরের দাপট, গাইবান্ধায় ৬ মাসে শিশুসহ ৬ মৃত্যু
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি চুক্তি হলে বন্দর বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জমি, পাঁচতলা বাড়িসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












