বিনিয়োগ ও ভোগব্যয় কমায় জুনে এলসি খোলার পরিমাণ ৫ বছরে সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি বিনিয়োগ হ্রাস, মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির সমন্বয় না থাকা এবং সামগ্রিকভাবে দেশের ভোগব্যয় কমে যাওয়ায় ৫৮ মাসের মধ্যে সবচেয়ে কম আমদানি ঋণপত্র (এলসি) খোলা হয়েছে জুন মাসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।
আমদানি কমে যাওয়ার জেরে আমদানি এলসি নিষ্পত্তিও প্রায় সাড়ে চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
ব্যাংকার ও অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, জুনে কোভিড মহামারির সময়ের চেয়েও কম এলসি খোলা হয়েছে। এটি আমদানিনির্ভর যেকোনো দেশের জন্য বিপৎসংকেত।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুনে এলসি খোলার পরিমাণ দাঁড়িয়েছে ৪.১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ২৪.৪২ শতাংশ কম। গত অর্থবছরের জুনে ৫.৪৭ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধে এলসি খোলার পরিমাণ ক্রমাগত কমেছে। জুনে তা তলানিতে এসে ঠেকে। সর্বশেষ এরচেয়ে কম এলসি খোলা হয়েছিল ২০২০ সালে লকডাউনের সময় আগস্টে- ৩.৭ বিলিয়ন ডলার।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।