নিজস্ব সংবাদদাতা:
বায়ুদূষণে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৩৯ স্কোর নিয়ে সামগ্রিকভাবে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। গতকাল ইয়াওমুল আরভিয়া (বুধবার) সকাল সোয়া ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিন ঢাকার দুই এলাকাসহ দেশের তিনটি এলাকার বাতাসের মান দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে গাজীপুরের কাপাসিয়ার বাতাস সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। একিউআই স্কোর ৩০০ পার করলে যেখানে বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উপদেষ্টা পরিষদের ৫২তম বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ-২০২৫ এর সংশোধন প্রস্তাব পাশ হয়েছে। এর মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মানবৃদ্ধি, এর রেগুলেশন এবং রাষ্ট্রের সার্ভেইলেন্স কাঠামোতে গঠনমূলক পরিবর্তন আনা হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়।
এই সংশোধনের মধ্যে কিছু প্রস্তাব হচ্ছে-
ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না এরকম বিধান রাখা হয়েছে। ২০১০ সালের বিতর্কিত সংশোধনের কাঠামো থেকে বেরিয়ে এসে বিটিআরসির স্বাধীনতা ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভারতের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ ও পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যেই প্রতিবেশী দেশটি থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাণিজ্যিক স্বার্থে ভারতের সঙ্গেই সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, বিশ্ববাজারে চালের দাম চড়া থাকা সত্তে¦ও ভারতের কাছ থেকে গতবারের চেয়েও কম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের সরকারি সেবা খাতগুলোর মধ্যে দুর্নীতির শীর্ষে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫’ -এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে অন্তত ৬৩.২৯ শতাংশ নাগরিক দুর্নীতির শিকার হয়েছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে এক প্রকাশনা অনুষ্ঠানে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আরও দেখা যায়, দুর্নীতির তালিকায় বিআরটিএ-এর পরেই রয়েছে আইন-প্রয়োগকারী স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের ভাষ্য, এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয় বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর এক সংবাদ বিজ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের ইংরেজি দৈনিক হারেৎজ জানিয়েছে, গাজা যুদ্ধের কারণে ইসরাইলে তীব্র বাজেট ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ২৫ বিলিয়ন শেকেল।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে এই বছরের বাজেট যেসব অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেগুলো এখন কাজ করছে না এবং বাজেট ঘাটতির কারণে সারা দেশে কর বৃদ্ধির পাশাপাশি সামাজিক পরিষেবা হ্রাস এবং রাজস্ব ঘাটতি বৃদ্ধি পেতে পারে।
হারেৎজ আরও লিখেছে, বাজেট ঘাটতির কারণ হলো রিজার্ভ বাহিনী তলব, বাধ্যতামূলক সরকারি সেবার মেয়াদ বৃদ্ধি এবং গোলাবারুদ ক্রয়।
গাজায় যুদ্ধ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি ইয়েমেনি সেনাবাহিনীর অব্যাহত সমর্থন এবং দখলদার ইসরাইলের বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ সংগ্রামের প্রতি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ইয়েমেনিরা তাদের সমর্থনের অংশ হিসেবে দখলদার ইসরাইলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনি জনগণের অবস্থানকে সম্মানজনক এবং গর্বের বলে মনে করে হামাস।
হামাস আরও বলেছে, ভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য আমার জানা নাই। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা পরিষদ পুর্নগঠন হচ্ছে, সকাল থেকেই এই নিয়ে আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে কোনো খবর তার কাছে নেই।
বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন সচিব।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মতবিনিময় সভা কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন ছিল না, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় জীবনের এক গভীর সন্ধিক্ষণের প্রতিফলন ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত ২১ ডিসেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দেশের প্রায় সব শীর্ষ গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান ও বরেণ্য সাংবাদিকদের বিএনপি এক ছাদের নিচে সমবেত করতে সক্ষম হয়। এ ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন, ‘গণমাধ্যমের আস্থার সংকট’ থেকে উত্তরণের এক নতুন পথ হিসেবে।
গত দেড় দশকের ইত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এর মাধ্যমে মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।
এদিন শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীদের করা অব্ বাকি অংশ পড়ুন...
মোস্তফা কামাল :
অর্থনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি, আর্থিক চাপ, দেশি-বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা, নিত্যপণ্যের দামের উল্লম্ফনে সাধারণ মানুষের মতো ব্যবসায়ীরাও অতিষ্ঠ। ব্যবসা-বিনিয়োগে স্থবিরতা, ঋণ প্রবাহ হ্রাস এবং আমদানি-রপ্তানিতে অনিশ্চয়তা ব্যবসায়ীরা সয়ে আসছেন টানা প্রায় দেড় বছর।
শিল্প-বাণিজ্যে চেপে বসা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করতে একদিকে সরকারি আয়োজন যেমন দৃশ্যমান নয়, রাজনৈতিক প্রস্তুতিও বোধগম্য নয়। নির্বাচনমুখী দলগুলোর ব্যবসা-বিনিয়োগসংক্রান্ত কিছু কথাবার্তা থাকলেও প্রস্তুতি অস্পষ্ট।
রাজস্ব ও ম বাকি অংশ পড়ুন...












