ট্রমায় শিল্প-বিনিয়োগ সরকার ধারদেনায়
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
অর্থনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি, আর্থিক চাপ, দেশি-বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা, নিত্যপণ্যের দামের উল্লম্ফনে সাধারণ মানুষের মতো ব্যবসায়ীরাও অতিষ্ঠ। ব্যবসা-বিনিয়োগে স্থবিরতা, ঋণ প্রবাহ হ্রাস এবং আমদানি-রপ্তানিতে অনিশ্চয়তা ব্যবসায়ীরা সয়ে আসছেন টানা প্রায় দেড় বছর।
শিল্প-বাণিজ্যে চেপে বসা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করতে একদিকে সরকারি আয়োজন যেমন দৃশ্যমান নয়, রাজনৈতিক প্রস্তুতিও বোধগম্য নয়। নির্বাচনমুখী দলগুলোর ব্যবসা-বিনিয়োগসংক্রান্ত কিছু কথাবার্তা থাকলেও প্রস্তুতি অস্পষ্ট।
রাজস্ব ও মূল্য সংযোজন কর বিষয়ক কথা শোনার সময়ও হয় না সরকারের সংশ্লিষ্ট মহলের। দেশের উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি ধরে রাখতে ভ্যাট ও কর কাঠামোকে যুক্তিসংগত করার দাবি উপেক্ষিত। শিল্প এলাকাগুলোয় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন ও টেকসই করার আলাপ তামাদির খাতায় ফেলে দেওয়া হয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, শিল্পের প্রতিযোগিতা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা শোনার মতোও যেন কেউ নেই।
মুখে নানা বাহার থাকলেও ভেতরে ভেতরে সরকারও অর্থনৈতিকভাবে শক্তপোক্ত অবস্থানে নেই। উচ্চমাত্রার আর্থিক ঝুঁকিতে ভুগছে সরকারি প্রায় অর্ধশত প্রতিষ্ঠান। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন আর্থিক অনুপাতের নির্দিষ্ট মানদ- ব্যবহার করে ঝুঁকি মূল্যায়নে চরম বাজে অবস্থায় আছে অন্তত ৪২টি প্রতিষ্ঠান। ২৩০টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কিছু সেবামূলক কাজ বাদ দিয়ে আর্থিক কাজে পরিচালিত ১০১টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থার দেনা ও সম্ভাব্য দায় বিবরণী বিশ্লেষণে তা ধরা পড়েছে সরকারের অর্থনৈতিক সমীক্ষায়ও।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রায় ৫ শতাংশ বাড়তে পারে। সেখানে অর্থনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি হিসেবে বলা হয়েছে রেমিট্যান্স ও রপ্তানি খাতকে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রকাশিত নতুন অর্থনৈতিক সংকলনের তথ্য ও আভাস এমনই। সেখানে অর্থনীতির গভীর কাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক পালাবদল অর্থনীতির গতিকে বাধাগ্রস্ত করতে পারে বলে সতর্কতাও রয়েছে।
আর বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক দিকনির্দেশনা স্পষ্ট হলে এবং নতুন সরকার ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত ও শিল্পাঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারলে অর্থনীতি ফের গতিশীলতা পাবে, যা ট্রমাগ্রস্ত বা কোমায় কাতরানো ব্যবসায়ীরা মাথা ঠুকে বলে আসছেন গত প্রায় দেড় বছর ধরে। (সংক্ষেপিত, পরিমার্জিত)
লেখক : সাংবাদিক-কলামিস্ট
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)