গাজীপুর সংবাদদাতা:
বাসন এলাকায় গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত জড়িতদের সন্ধান ও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গতকাল রোববার মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির ম্যানেজার সাইফুল ইসলাম ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য চান্দনা চৌরাস্তার উদ্দেশে যাচ্ছিলেন। স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে তিনটি বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের বলেন, জামাত, এনসিপি মিলে সরকার গঠন হয়েছে। এখন তাদের অধীনেই নির্বাচন হচ্ছে। বর্তমান সরকার জামাত ও এনসিপির সঙ্গে মিলে নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণ করছে। এতে করে নির্বাচন ব্যবস্থায় কোন নিরপেক্ষতা থাকছে না। তাই নিরপেক্ষ নির্বাচন আশাও করা যাচ্ছে না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নগরীর সেনপাড়াস্থ পৈত্রিক বাড়ি স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সরকার, এনসিপি ও জামাত মিলে নির্বাচনের ব্যবস্থাপনা করছে। এতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে জনমানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর হস্তে দুর্নীতি মোকাবিলার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, বিএনপি অতীতে প্রমাণ করেছে, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হলো- দুর্নীতি। যেকোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুঁটি চেপে ধরবে- এই দুটি (দুর্নীতি মোকাবিলা ও জননিরাপত্তা) হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নগরীর পলোগ্রাউন্ড মাঠে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় সাড়ে ২৫ হাজার কোটি টাকা বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রবিবার) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ছে সাড়ে ২৫ হাজার কোটি টাকা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের প্রভাব এটা।
পরিকল্পনা উপদেষ্টা জানান, একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের অনুমোদন। ২টা এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মেট্রোরেল নেটওয়ার্কের নতুন রুট আগামী সপ্তাহেই উন্মোচিত হতে যাচ্ছে। এই রুটে যুক্ত হচ্ছে উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং এতে যাতায়াতে যাত্রীদের মাত্র ১০ থেকে ১২ মিনিট সময় লাগবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত এমআরটি লাইন-৬ এর নতুন এই অংশটি আগামী ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উত্তরার দিয়াবাড়ি থে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত দেড় বছরে বিভিন্ন দাবিতে এক হাজার একশ’ বারেরও বেশি সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক দলÍরাস্তা অবরোধের দৌঁড়ে পিছিয়ে নেই কেউ। শুধু রাজধানীর শাহবাগেই ব্লকেড ছিল অন্তত ৩৫০ দিন। বিশেষজ্ঞদের মতে, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে চাপ সৃষ্টি করে দাবি আদায়ের প্রবণতাই এসব আন্দোলনের মূল কারণ।
পত্রপত্রিকার খবর বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দাবিতে এক হাজার একশ’ বারের বেশি সড়ক অবরোধ হয়েছে। যখন-তখন রাস্তা আটকে আন্দোলনের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন ঢাকাব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জামাতকে ধোঁকাবাজ বলে আখ্যায়িত করেছেন চরমোনাইয়ের রেজাউল করীম। চরমোনাই বলেছেন, যারা তাদের বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করতে পারে তাদের হাতে দেশ নিরাপদ নয়।
গত জুমুয়াবার ঢাকা-৫ আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসা চরমোনাই আমির বলেন, ক্ষমতার রঙিন স্বপ্ন দেখে একদল জনতাকে ধোঁকা দেয়ার নীলনকশা করেছে। যারা নিজেদের সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, তাদের হাতে ইসলাম ও দেশ নিরাপদ নয়।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিভিন্ন কমিটি গঠনের পর এবার নিয়োগ কার্যক্রম শুরু করেছে সুপ্রিম কোর্ট সচিবালয়। ইতোমধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৬টি ক্যাডার পদসহ ২১৩ পদ সৃষ্টি করতে মঞ্জুরি মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক অফিসকে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ বলছে, নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। কিছু সরাসরি নিয়োগ হবে আবার কিছু প্রেষণে নিয়োগ করা হবে।
১৯৭২ সালের সংবিধানের দ্বিতীয় ভাগের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ’ সংক্রান্ত ২২ অনুচ্ছেদে বলা হয়, ‘রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সুতার ওপর শুল্ক আরোপ নিয়ে পরস্পরের মুখোমুখি পোশাক খাতের শীর্ষ তিন সংগঠন। অভ্যন্তরীণ এই সংকটের কারণে গ্রাহক বা বায়ারদের কাছে ইমেজ সংকটের ঝুঁকিতে পড়েছে। গত ৫ মাস ধরে বিশ্বের ২৬টি দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের তুলনায় কমেছে। সুতা নিয়ে অভ্যন্তরীণ সংকটের কারণে এ খাতের ইমেজ ক্ষুণœ হতে পারে।
জানা যায়, ভারত থেকে আমদানি কমাতে ১০-৩০ কাউন্টের কটন ও ব্লেন্ডেড সুতা আমদানিতে ২০ শতাংশ সেফগার্ড শুল্ক আরোপ বা বন্ড সুবিধা বাতিলের দাবি করে গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে একটি চিঠি দেয় বস্ত্রকল মা বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে যৌথ অভিযানে অস্ত্র ও এটি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় এক ওয়ার্কশপ মিস্ত্রিকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে আগেও অস্ত্র সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে।
গত জুমুয়াবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক হয় ডুমাইন গ্রামের মৃত নিতাইর ছেলে বাদল। অভিযানকালে আটক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের ১০ সদস্য এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে কোনাবাড়ী এলাকায় যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শ্রমিকদের অভিযোগ, তাদের দাবি না মেনে কারখানা কর্তৃপক্ষ পুলিশ ডেকে দমন-পীড়ন চালিয়েছে। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডে অর্ধশতাধি বাকি অংশ পড়ুন...












