উত্তরা-টঙ্গী রুটে মেট্রোরেল : ১ ফেব্রুয়ারি উদ্বোধন
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
মেট্রোরেল নেটওয়ার্কের নতুন রুট আগামী সপ্তাহেই উন্মোচিত হতে যাচ্ছে। এই রুটে যুক্ত হচ্ছে উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং এতে যাতায়াতে যাত্রীদের মাত্র ১০ থেকে ১২ মিনিট সময় লাগবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত এমআরটি লাইন-৬ এর নতুন এই অংশটি আগামী ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত এই রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল সরজমিনে পর্যবেক্ষণ করেছেন।
পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, যান্ত্রিক ও কারিগরি সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি এখন যাত্রীদের সেবা প্রদানের জন্য পুরোপুরি প্রস্তুত।
ডিএমটিসিএল এর তথ্য অনুযায়ী, উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এই অংশে মোট পাঁচটি নতুন স্টেশন যুক্ত হচ্ছে। আজ পরীক্ষামূলক চলাচলের সময় ট্রেনের গতিবেগ, সিগন্যালিং ব্যবস্থা এবং স্টেশনের প্লাটফর্ম স্ক্রিন ডোরগুলো (পিএসডি) নিখুঁতভাবে কাজ করছে কি না তা যাচাই করা হয়।
কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এই রুটটি চালু হলে টঙ্গী ও আশপাশের এলাকার প্রায় ৫ লাখ অতিরিক্ত যাত্রী প্রতিদিন মেট্রোরেল ব্যবহারের সুযোগ পাবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি উদ্বোধনের পর সাধারণ যাত্রীদের জন্য রুটটি উন্মুক্ত করে দেওয়া হবে। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত যাতায়াতে যাত্রীদের মাত্র ১০ থেকে ১২ মিনিট সময় লাগবে, যা আগে যানজটের কারণে অনেক ক্ষেত্রে এক ঘণ্টারও বেশি সময় নিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)