আল ইহসান ডেস্ক:
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যয় নেমে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তীব্র ঠা-ায় এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। প্রকৃত সংখ্যা আরো বেশী। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। উত্তর ক্যারোলিনাসহ বেশ কিছু অংশে এক ফুটেরও বেশি তুষারপাতের পর এখন বাসিন্দারা বিপজ্জনক শৈত্যপ্রবাহ অতিবাহিত করছে।
উত্তর ক্যারোলিনার কান্নাপোলিসে ১৪ ইঞ্চি এবং শার্লট ও গ্রিনভিলের মতো শহরগুলোতে ১১ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্য-আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় রাজ্য রুবায়ার একটি কোলটান খনিতে ধসের ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির রুবায়া কোলটান খনিতে ধসে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে প্রদেশের বিদ্রোহীদের নিযুক্ত গভর্নরের মুখপাত্র মুইসা জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা রুবায়ার কোলটান খনিতে দিনের বেলা কয়েক ডলারের বিনিময়ে হাতে খননকাজ করে। ওই খনিটি ২০২৪ সাল থেকে দেশটির এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। গত বৃহস্পতিবার ওই ধসের ঘটনা ঘটেছে বলে সে জানিয়েছে।
মুইসা বলে, ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার রাজধানী মস্কোতে গেল জানুয়ারী মাসে যে তুষারপাত হয়েছে তা দেশটির বিগত ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বেশ কিছু এলাকায় তুষারের স্তর ৬০ থেকে ৯২ সেন্টিমিটার পর্যন্ত গভীর বলে জানা গেছে।
মস্কো স্টেট ইউনিভার্সিটির আবহাওয়া বিশেষজ্ঞরা এমন তথ্য জানিয়েছে।
মস্কো শহরের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত ছবিতে ভারী তুষারপাত স্পষ্ট বুঝা যাচ্ছে। এমন তুষারপাতে মস্কোতে বসবাস করা ১ কোটি ৩০ লাখ নাগরিক উভয় সংকটে পড়েছে।
তুষারপাতের জেরে মস্কো এলাকাজুড়ে কমিউটার ট্রেনের সময়সূচি বিলম্ব এবং অনেক ক্ষেত্রে তা বাতিল করা হয়েছে। এছাড়া বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শহর থেকে কয়েক ঘণ্টা দূরে অবস্থিত পোপোক্যাটেপেটল আগ্নেয়গিরির আশপাশের শহরগুলো অগ্নুৎপাতের ছাইয়ে ঢেকে গেছে। এর ফলে ল্যাটিন আমেরিকার ব্যস্ততম মেক্সিকো সিটির বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
তুষারে ঢাকা ৫ হাজার ৪২৪ মিটার দীর্ঘ পুপুকাটেপেটলের চূড়া থেকে শত শত বিস্ফোরণে লাভা ছিটকে বের হচ্ছে। পাহাড়ের ৯৭ কিলোমিটারের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষ বাস করে।
আগ্নেয়গিরিবিদরা বলছে, বড় ধরনের অগ্ন্যুৎপাত অব্যাহত থাকতে পারে যেমনটি থেকেছে গত তিন দশক ধরে।
১৯৯৪ সাল থেকে ‘পোপো’ নামে পরিচিত আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে উ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তিন দশকের মধ্যে যুক্তরাজ্যে ‘অতিদরিদ্র’ মানুষের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে প্রায় ৬৮ লাখ মানুষ ‘অতিদারিদ্রের’ ভেতর বসবাস করছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গত মঙ্গলবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যে দরিদ্রতা অবসানের লক্ষ্য নিয়ে গবেষণা করে জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন (জেআরএফ)। তাদের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে মোট দারিদ্রের হার ১৯৯৪-৯৫ সালে ২৪ শতাংশ থেকে সামান্য কমে ২০২৩-২৪ সালে ২১ শতাংশ হয়েছে। তবে ‘অতিদারিদ্র্য’ মানুষের সংখ্যা ৮ শতাংশ থেকে বেড়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ ঘূর্ণিঝড় ‘হ্যারি’র প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির দক্ষিণাঞ্চল।
বিশেষ করে কালাব্রিয়া, সিসিলি এবং সার্ডিনিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর গত ২৭ জানুয়ারি ইতালি সরকার সেখানে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
সিসিলির নিসেমি শহরে একটি বিশাল ভূমিধসের ঘটনায় এরই মধ্যে অন্তত ১,৫০০ বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ইতালির নাগরিক সুরক্ষামন্ত্রী মুসুমেসি জানিয়েছে, ভূমিধসের গতি শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হতে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বর্তমানে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে বলে এই সতর্কতা জারি করা হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়, অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে- আজ ২৮ জানুয়ারি দেশটিতে তাপমাত্রা সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। বিশেষ করে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্যগুলোতে তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াসের ওপর পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া ব্যুরো জানায়, গত ২৫ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড ক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কানাডায় গত ৪৫ বছরের ইতিহাসে নতুন বাড়ি বিক্রি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০২৫ সালে গ্রেটার টরন্টো এরিয়া (জিটিএ) অঞ্চলে নতুন বাড়ি বিক্রি রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় আবাসন খাতে গভীর সংকট তৈরি হয়েছে। এর ফলে ১০ হাজারেরও বেশি নির্মাণকর্মীর চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা।
বিল্ডিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বিল্ড) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে জিটিএ জুড়ে মাত্র ২৪০টি নতুন বাড়ি বিক্রি হয়েছে। যা গত ১০ বছরের গড় বিক্রির তুলনায় প্রায় ১ হা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাতের কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের কারণে টেক্সাসের পশ্চিমে দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একই সঙ্গে বরফে ঢেকে যাওয়ায় পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো কার্যত অচল হয়ে পড়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল রোববার (২৫ জানুয়ারি) থেকে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশের পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ অঞ্চলে তুষারপাত, শিলাবৃষ্টি, হিমশীতল বৃষ্টিপাত এবং বিপজ্জনকভাবে ঠান্ডা তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
এমন পরিস্থিতিতে স্থানীয় সময় গত শনিবার (২৪ জানুয়ারি) ট্রাম্প ১ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আমেরিকার এক বিশাল অংশ এখন এক ভয়াবহ তুষারঝড় ও হাড়কাঁপানো ঠান্ডার কবলে। টেক্সাস থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২ হাজার মাইল এলাকাজুড়ে বিস্তৃত এ ঝড়টি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এ পরিস্থিতিকে আবহাওয়াবিদরা ‘বিপজ্জনক’ ও ‘বিপর্যয়কর’ বলে আখ্যা দিয়েছেন। ১৬টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর সিএনএন।
সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ‘আইস স্টর্ম’ বা বরফ বৃষ্টি। দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোয় গাছের ডাল ও বিদ্যুতের লাইনের ওপর ভারী বরফ জমে তা ছিঁড়ে পড়ছে। বলা হচ্ছে, কয়েক লাখ মানুষ বিদ্যুৎহ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তীব্র শীতল তাপমাত্রা নিয়ে একটি শীতকালীন ঝড় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে। এতে অন্তত ১৭ কোটি ৫০ লাখ মানুষ ভারী তুষারপাত, বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াত ব্যাঘাতের ঝুঁকিতে পড়তে পারেন। নিউইয়র্ক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
‘উইন্টার স্টর্ম ফার্ন’ নামের এই ঝড়টি টেক্সাস ও গ্রেট প্লেইনস অঞ্চল থেকে শুরু করে মধ্য আটলান্টিক এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পর্যন্ত বিস্তৃত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছে, ঝড়টির দৈর্ঘ্য প্রায় ২ হাজার মাইল বা ৩ হাজার ২১৯ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে জাতিসংঘের এই সংস্থাটি তাদের অন্যতম বড় অংশীদারকে হারালো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) জানিয়েছে, করোনার ডব্লিউএইচওর কথিত ব্যবস্থাপনাগত ব্যর্থতা, সংস্কারে অক্ষমতা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওর বাকি অংশ পড়ুন...












