যুক্তরাষ্ট্রে ‘ডেথ ক্যাপ’ মাশরুম খেয়ে নিহত ৪
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অত্যন্ত বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম খেয়ে চারজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মাশরুম খাওয়ার কারণে আরও তিনজনের লিভার প্রতিস্থাপন করতে হয়েছে।
চলতি মৌসুমে ভারী বৃষ্টির কারণে এই বিষাক্ত মাশরুম অস্বাভাবিক হারে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানিয়েছে, এ বছর সাধারণ মানুষকে বন্য মাশরুম সংগ্রহ থেকে পুরোপুরি বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কারণ, ডেথ ক্যাপ দেখতে অনেক নিরাপদ ও ভোজ্য মাশরুমের মতো হওয়ায় সহজেই বিভ্রান্তি সৃষ্টি হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ১৮ নভেম্বর থেকে এখন পর্যন্ত তিন ডজনের বেশি ডেথ ক্যাপ বিষক্রিয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। আক্রান্তদের অনেকেই দ্রুতগতিতে তীব্র লিভার ক্ষতি ও লিভার ফেইলিউরে ভুগছে। কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করতে হয়েছে। আক্রান্তদের বয়স ছিলো ১৯ মাস থেকে ৬৭ বছর পর্যন্ত।
ডেথ ক্যাপ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাশরুমগুলোর একটি। এটি ‘অ্যামাটক্সিন’ নামের শক্তিশালী বিষাক্ত উপাদানযুক্ত অল্প কয়েকটি মাশরুমের মধ্যে পড়ে যা বিশ্বজুড়ে মাশরুম বিষক্রিয়ার প্রায় ৯০ শতাংশ মৃত্যুর জন্য দায়ী। এই মাশরুম শহরের পার্ক ও বনাঞ্চলে বিশেষ করে ওক গাছের নিচে জন্মায়।
ক্যালিফোর্নিয়া পয়জন কন্ট্রোল সিস্টেমের সান ফ্রান্সিসকো বিভাগের মেডিক্যাল ডিরেক্টর বলেছে, সাধারণত বছরে দুই থেকে পাঁচটি ডেথ ক্যাপ বিষক্রিয়ার ঘটনা ঘটে। কিন্তু এ বছর প্রায় ৪০টি ঘটনা হওয়া খুবই অস্বাভাবিক।
বিশেষজ্ঞদের মতে, উষ্ণ শরৎকালীন আবহাওয়া ও আগাম বৃষ্টির কারণে চলতি বছর ক্যালিফোর্নিয়ায় ডেথ ক্যাপ মাশরুমের এক ধরনের ‘সুপার ব্লুম’ ঘটেছে। সূত্র: সিএনএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)