মেক্সিকোতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিমান চলাচল ব্যাহত
আল ইহসান ডেস্ক:
শহর থেকে কয়েক ঘণ্টা দূরে অবস্থিত পোপোক্যাটেপেটল আগ্নেয়গিরির আশপাশের শহরগুলো অগ্নুৎপাতের ছাইয়ে ঢেকে গেছে। এর ফলে ল্যাটিন আমেরিকার ব্যস্ততম মেক্সিকো সিটির বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
তুষারে ঢাকা ৫ হাজার ৪২৪ মিটার দীর্ঘ পুপুকাটেপেটলের চূড়া থেকে শত শত বিস্ফোরণে লাভা ছিটকে বের হচ্ছে। পাহাড়ের ৯৭ কিলোমিটারের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষ বাস করে।
আগ্নেয়গিরিবিদরা বলছে, বড় ধরনের অগ্ন্যুৎপাত অব্যাহত থাকতে পারে যেমনটি থেকেছে গত তিন দশক ধরে।
১৯৯৪ সাল থেকে ‘পোপো’ নামে পরিচিত আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে উঠেছে যা মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি বা ইউএনএএম শনাক্ত করে তার প্রতি দৃষ্টি রাখছে।
আগ্নেয়গিরিটি সময়ে সময়ে তীব্রভাবে সক্রিয় হয়েছে। ২০০০ সাল থেকে ২০০৩ সাল এবং আবার ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে আগ্নেয়গিরিটি অত্যন্ত সক্রিয় ছিলো। ২০০০ সালে আগ্নেয়গিরিটি আবার স্তিমিত হওয়ার আগে এর ক্রিয়াকলাপে রেড অ্যালার্টের সূচনা হয়।
গত কয়েক সপ্তাহে, আগ্নেয়গিরিটি ওই সময়ের মতো অবস্থার মধ্যে এসেছিলো। ছাই, গ্যাস এবং লাভা নিঃসরণের কারণে কর্তৃপক্ষ সতর্কতার স্তর বাড়িয়ে দ্বিতীয় করেছে যা স্টপলাইট-স্টাইল স্কেলে হলুদ সংকেত দিয়েছে।
আরও পড়ুন
সব ›
তুমুল তুষারঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির কবরে আম্রিকার পেনসিলভেনিয়া।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।…
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।