‘সন্ত্রাসবাদ’ স্ফীতির মুখে আবারো বাংলাদেশ
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম আদালতের এজলাসে ২০০৫ সালের ৩ অক্টোবর বোমা হামলা করে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয় নিষিদ্ধ উগ্রতাবাদী সংগঠন জেএমবি চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে থাকা আব্দুল মালেক। বিচার শেষে আব্দুল মালেকসহ তিনজনের ১৪ বছরের সাজা হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে কারাগার থেকে পালিয়ে যায় আব্দুল মালেক। এখনো তার খোঁজ পায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুধু আব্দুল মালেকই নন, কারাগার থেকে পালিয়ে যাওয়া সাতশর বেশি বন্দিকে এখনো গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের মধ্যে সন্ত্রাসবাদী ও দুর্র্ধষ অপরাধীও রয়েছে। এছাড়া গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তত এক ডজন শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থি জামিন নিয়ে বেরিয়ে এসেছে।
অপরাধ বিশ্লেষকদের মতে, এসব ব্যক্তি বাইরে থাকলে তাদের পুরনো নেটওয়ার্ক পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়, প্রশাসনিক রদবদল এবং নতুন সরকারের কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়কে এসব অপরাধী চক্র একটি সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। ফলে অতীতে বিভিন্ন সময়ে জঙ্গিবাদ ও চরমপন্থা যেভাবে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল, বর্তমান প্রেক্ষাপটেও আগামী নতুন সরকারের জন্য তেমন একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে কারা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে দেশের ১৭টি কারাগারের বন্দিরা বিশৃঙ্খলা সৃষ্টি ও বিদ্রোহ করে। পালিয়ে যায় নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরা কারাগারের প্রায় সব বন্দি। আরো বেশ কয়েকটি কারাগারেও বন্দি পালানোর ঘটনা ঘটে ওই সময়। এর মধ্যে নরসিংদী কারাগার থেকে ৮২৬, শেরপুর থেকে ৫০০, সাতক্ষীরা থেকে ৬০০, কুষ্টিয়া কারাগার থেকে ১০৫ ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ঝুঁকিপূর্ণ ২০০ বন্দি পালিয়ে যায়। সব মিলিয়ে দেশের বিভিন্ন কারাগার থেকে ওই সময় পালিয়ে যায় ২ হাজার ২৩২ বন্দি। পরে ১ হাজার ৪৫০ বন্দি আত্মসমর্পণ কিংবা গ্রেফতার হয়। বাকি সাত শতাধিক এখনো পলাতক, যার মধ্যে সন্ত্রাসবাদ মামলার আসামি ও চরমপন্থি সন্ত্রাসীরাও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উপকূল হারিয়ে বস্তিতে ঠাঁই, খুলনায় বাড়ছে বাস্তুচ্যুতদের দীর্ঘশ্বাস
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে সাত সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাল ও চর ইজারার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা বন কর্মকতা!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধবিরতিকালে সামরিক সক্ষমতা আরও জোরদার, ড্রোনের উৎপাদন ৩ গুণ বাড়িয়েছে ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাতার টাকা মেরে খান সমাজসেবা কর্মকর্তা, ভাগ পান চেয়ারম্যান-মেম্বারও!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজের মাঝ বরাবর করিডোর চালুর লক্ষ্যে ইরান-ওমান আলোচনা, সমঝোতা কাছাকাছি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ ঘিরে নতুন সমঝোতা চুক্তির খসড়া করছে যুক্তরাষ্ট্র-ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া থেকে ছোড়া ২৪ ক্ষেপণাস্ত্রের সবকটিই বাধা ছাড়াই আঘাত হানল কিয়েভে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাইয়ের কৃতিত্ব নেয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)