নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা স্বস্তি দেখছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে স্বাভাবিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে ফিরতে ক্ষমতাসীন দলের ‘রাজনৈতিক ছাড়’-এর অপেক্ষায় রয়েছে দলটি।
দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়া অন্য কোনো কৌশল নিচ্ছে না আওয়ামী লীগ। জোর করে রাজনীতিতে সক্রিয় হওয়ার মতো পরিবেশ নেই-এ বাস্তবতা নেতাকর্মীরাও মেনে নিচ্ছেন।
দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ রিট দায়ের করা হয়। অন্য ৫ আইনজীবী হলেন, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।
এর আগে, ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাস বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ধোলাইখাল রোড ও সুভাষ বোস অ্যাভিনিউয়ের উন্নয়ন ও নির্মাণকাজ পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি সড়কের অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ধোলাইখাল রোডের লক্ষ্মীবাজার এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, ধোলাইখাল সড়কের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সড়ক দখল করে স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী ফুটপাত ও সড়ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন একটি সাময়িক সমাধান। সংকটের স্থায়ী সমাধানের জন্য অংশীজনের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ বিশ^বিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ^বিদ্যালয়গুলোর কার্যক্রম শুধু তদারকির পর্যায়ে সীমিত না রেখে স্ব-উদ্যোগে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বৈশি^ক শ্রমবাজারের চাহিদা উপযোগী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়, প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
তিনি বলেন, চুক্তিতে এমন উপাদান রয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হতে পারে। দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই চুক্তি সম্পাদিত হয়েছে এবং এটিকে ‘হোলসেল নেগেটিভ’ বা ‘হোলসেল পজিটিভ’ হিসেবে দেখার সুযোগ নেই।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাণিজ্য মন্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা রয়েছে। এ বিদ্যমান পরিস্থিতিতেও লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ। জ্বালানি সরবরাহ নিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এখন থেকে সরকারি কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করতে হবে। ২০১৯ এবং ২০২১ সালের ধারাবাহিকতায় সরকারি কর্মচারীদের এই নির্দেশ দিয়ে ২ মার্চ পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরিপত্রে বলা হয়, সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার।
পরিপত্রে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে কর্মকর্তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে এক সংবাদ সম্মেলনে পুলিশকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি বিষয়ে আমি অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগিরই দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকেই আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসেবে তাদের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নতুন সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে এনার্জি বা জ্বালানিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন শিল্পোদ্যোক্তারা। তারা বলেছেন, কারখানা প্রতিষ্ঠা করলেও বিদ্যুৎ-গ্যাসের অভাবে উৎপাদন করা সম্ভব হয় না। একইসঙ্গে শিল্পকারখানা বান্ধব ব্যাংকনীতি গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন-এ ‘সিপিডি-ডেইলি স্টার আয়োজিত সংলাপে বক্তারা এসব দাবি তুলে ধরেন।
সংলাপে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, নতুন সরকার ১৮০ দিনের করণীয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জ্যেষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবার। এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই এবং আলোচনাযও করতে চায় না।
ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মোখবার জানান, ‘আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও নেই।’
তিনি আরও বলেন, প্রয়োজনে তেহরান ‘যতদিন দরকার’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন পরে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
এক্সিম ব্যাংকের একজন গ্রাহকের সাথে কথা হচ্ছিল। কথার শুরুতেই তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন। জানালেন, সারাজীবন শিক্ষকতা করেছেন। অবসরে যাবার পর তিনি তার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে এই ব্যাংকে মেয়াদি আমানত রাখেন।
এখন তিনি না পারছেন টাকা তুলতে, না পাচ্ছেন মুনাফার টাকা।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমার টাকা ব্যাংকে রেখেও আমি চিকিৎসার জন্য টাকা তুলতে পারছি না।
সৌদিআরবে দীর্ঘদিন চাকরি শেষে লকডাউনের সময়ে দেশে ফেরেন আফজালুল।
প্রচলিত ব্যাংকে সুদ নিতে চাননি তিনি। এজন্যই টাকা বাকি অংশ পড়ুন...












