জোর করে ফেরার সুযোগ নেই, ছাড়ের অপেক্ষায় আ.লীগ
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা স্বস্তি দেখছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে স্বাভাবিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে ফিরতে ক্ষমতাসীন দলের ‘রাজনৈতিক ছাড়’-এর অপেক্ষায় রয়েছে দলটি।
দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়া অন্য কোনো কৌশল নিচ্ছে না আওয়ামী লীগ। জোর করে রাজনীতিতে সক্রিয় হওয়ার মতো পরিবেশ নেই-এ বাস্তবতা নেতাকর্মীরাও মেনে নিচ্ছেন।
দলটির একাধিক নেতা জানান, বিএনপি সরকারের মনোভাব ও অবস্থানের ওপরই ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নির্ভর করছে।
নির্বাচনের পর ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলায় আওয়ামী লীগের কিছু কার্যালয় খোলা হয়েছে। কোথাও কোথাও কিছু কর্মসূচিও পালন করা হয়েছে।
তবে এসব উদ্যোগের মাঝেই রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে সাত নেত্রীসহ আটজনকে গ্রেপ্তারের ঘটনা দলটির মধ্যে সতর্কতা বাড়িয়েছে। ফলে বড় ধরনের কর্মসূচি ঘোষণার আগে পরিস্থিতি আরও পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে তারা।
আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি সরকারের বক্তব্য ও প্রাথমিক পদক্ষেপকে তারা ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে-এমনটাই প্রত্যাশা তাদের।
তবে একই সঙ্গে সন্দেহ ও অনিশ্চয়তাও রয়েছে। কার্যালয় খোলা বা সীমিত কর্মসূচির পরও কোথাও কোথাও হামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটায় দ্রুত ছাড় মিলবে-এমন নিশ্চয়তা দেখছেন না নেতারা।
সব মিলিয়ে, আওয়ামী লীগের বর্তমান কৌশল-সংঘাত এড়িয়ে ধৈর্য ধরা এবং বিএনপি সরকারের অবস্থান পর্যবেক্ষণ করা। স্বাভাবিক রাজনৈতিক কর্মকা-ে ফিরতে তারা ক্ষমতাসীন দলের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ছাড়ের অপেক্ষায় রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা -জনপ্রশাসন উপদেষ্টা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিগুনেরও বেশি দামে এলএনজি কিনবে সরকার
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে রাজারবাগ দরবার শরীফের বিশেষ কর্মসূচি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়ার ‘ব্যারেল বোমা মুফতির’ যাবজ্জীবন
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত শাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় শাবিপ্রবি শিক্ষার্থীরা
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি বাংলাদেশের নাগরিক, সমালোচকরা দেশের ভালো চায় না: হুমায়ুন কবির
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)