রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুজ জামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ক্বদর শরীফে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই আমি পবিত্র ক্বদর উনার রাত্রিতে পবিত্র কুরআন শরীফ নাযিল করি। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তোমোহিদে।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে জাইকার সহযোগিতা কামনা করা হয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যেকোনো ঘটনা ঘটার পর তাৎক্ষণিকভাবে সঠিক পদক্ষেপ নিতে পুলিশের জন্য প্রয়োজনীয় ‘রেসপন্স টাইম’ দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তার মতে, অতীতে গণমাধ্যমের অতিরিক্ত চাপের কারণেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়া নাটকের মতো ঘটনা তৈরি হয়েছিলো।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকার একটি সড়কে প্রকাশ্যে মাদক কেনাবেচার বিষয়ে জানতে চাইলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়েছে সরকার। পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর মিলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। গত রোববার জনপ্রশান মন্ত্রণালয় থেকে ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
তবে এই ছুটির আওতায় সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার ঘোষিত এই বিশেষ ছুটির সময় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে বেশ কিছু সেক্টরকে এই ছুটির আওতামুক বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে গেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল পৌনে ৬টার দিকে বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার মোটরস বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের সীতাকু- উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে পুলিশ। দুর্গম এই এলাকায় নিরাপত্তা জোরদারে র্যাব ও পুলিশের দুটি স্থায়ী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাংবাদিকদের ব্রিফিংয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ এ তথ্য জানান।
তিনি বলেন, ভোর থেকে যৌথবাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের মোট প্রায় ৩ হাজার ২০০ সদস্য এতে অংশ নিয়েছেন। অভিযানের মূল লক্ষ্য ছিল বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছি। তার মধ্যে একজন দুবাই, একজন বাহারাইন ও দুইজন সৌদি আরবে মারা গেছেন। আজ একজনের মরদেহ দেশে আনা হলো। পর্যায়ক্রমে সব মরদেহ আনা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বোমা হামলায় নিহত আহমদ আলীর (সালেহ আহমদ) মরদেহ গ্রহণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, যারা আহত হয়েছেন তারাও সেসব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বাজারে ডিমের চাহিদা কমে যাওয়ায় দামও নেমে এসেছে। বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, ফার্মগেট ও কারওয়ান বাজারের খুচরা ও পাইকারি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
ব্যবসায়ীরা বলছেন, ডিমের দাম দীর্ঘদিন কম থাকলে ভবিষ্যতে খামারিরা উৎপাদনে নিরুৎসাহিত হতে পারেন। এতে করে সামনে সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তেজগাঁও পাইকারি ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আমানত উল্লাহ বলেন, গত ছয় বছরে সবচেয়ে কম দামে ডিম বিক্রি করেছি। সাদা ড বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পর্যাপ্ত মজুত এবং সরবরাহ স্বাভাবিক থাকলেও স্থানীয় বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়ে গেছে। গত তিন-চার দিনে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে প্রায় মাসখানেক ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তুলনামূলকভাবে কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা জাকির হোসেন বলেন, বেশি দাম দিতে চাইলেও বোতলে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।
জাকিরের দোকানে সপ্তাহে ২০০ লিটার তেলের চাহিদা থাকে। এর বিপরীতে তিনি পাচ্ছেন মাত্র ১০০ লিটার।  বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য নীতিমালা প্রণয়ন এবং কোচিং সেন্টার নীতিমালা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি কমানো এবং বর্তমান বিশ^ পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক মোতাহার হোসেন।
গত শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের ফুটপাতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে আহত করেছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে মো. মোতাহার হোসেন শহীদ ফারহান ফাইয়াজ চত্ত্বর (নানক চত্ত্বর) এলাকায় ফুটপাতে হাঁটছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে। একপর্যায়ে বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
দিনদুপুরে সানি শেখ সাগর নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চৌড়হাস পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানি শেখ (২৭) একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। সে পেশায় রংমিস্ত্রির শ্রমিক ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরে একটি কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন সানি শেখ। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে কোল্ডস্টোর গলিতে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ বাকি অংশ পড়ুন...












