যশোর সংবাদদাতা:
ভেজাল মবিল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাতকরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রোববার বিকালে সদর উপজেলার মান্দারতলা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, মবিল তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটির বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন নেওয়া ছিল না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের কর্মকর্তারা জানান, রবিবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার মান্দারতলা বাজারে ‘মেসার্স এসএম লুভ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
প্রতিষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের ব্যাংকিং খাতে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদনের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুযায়ী এখন থেকে কোনো ঋণ খারাপ হওয়ার আগেই সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনা করে ব্যাংকগুলোকে 'প্রভিশন' বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। এজন্য প্রত্যাশিত ঋণ ক্ষতি (ইসিএল) পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ গাইডলাইন বা নীত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এই চার রাষ্ট্রদূতকে চুক্তিতে নিয়োগ দিয়েছিল সাবেক অন্তর্বর্তী সরকার।
এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাবেক প্রধান বিচারক এ বি এম খায়রুল হক (ফাইল ফটো)সাবেক প্রধান বিচারক এ বি এম খায়রুল হক (ফাইল ফটো)
চব্বিশের জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় সাবেক প্রধান বিচারক এবিএম খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট। তবে এখনই তার মুক্তি মিলছে না।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক খায়রুল আলম ও বিচারক সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আইনজীবীরা জানান, খায়রুল হকের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা থাকায় তি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে অভিযুক্ত করে দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একইসঙ্গে পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেনজীর আহমেদকে গ্রেফতার করা গেল কি-না পুলিশকে সেই সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে আগামী ৩০ মার্চ ধার্য করেছে আদালত।
দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে ভাতা চালুর জন্য প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি বা বড় আমলা হয়েছি। কিন্তু যারা গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে গুম হয়ে গেছেন, তাদের সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মুখে। বিভিন্ন খাতে সরকারি ভাতা দেওয়া হলেও, এই পরিবারগুলোর জন্য এখনো আমরা কোনো সুনির্দিষ্ট উ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের সিদ্ধান্ত নেয়া হয়েছে কোনো ধরনের স্বচ্ছতার পরোয়া না করে বলে মন্তব্য করেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্য কমিশন গঠন ও তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংশোধনের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম।
ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নেই বহুদিন। শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গত শনিবার এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
‘শেখ হাসিনার রাজনীতি’ শিরোনামে ওই স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লিখেন, ‘শেখ হাসিনা দেশে নেই বহুদিন। কিন্তু সত্যিই কি নেই? আমার মনে হয় তিনি আছেন। শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে। তার রাজনীতির কিছু মূলমন্ত্র ধারণ করে আছে তার পতনের আন্দোলনের মানুষদেরও কেউ কেউ। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার সুসংগঠিতভাবে কাজ করছে এবং ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টর ও সড়ক পরিবহনে ঈদয বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই। আগামী এক মাসের চাহিদা মেটানোর মতো মজুদ দেশে রয়েছে এবং পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে।
গত শনিবার বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সঙ্গে যুদ্ধের জেরে গোটা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করেছে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।
তিনি বলেছেন, এই উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে।
গত শনিবার রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টেলিফোনে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, কাতার ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দুই নেতা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। পবিত্র রমজান মাসে ইফতার, তারাবিহ ও সাহরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, বেলা ১১টায় একটা তেলভর্তি জাহাজ এসেছে পৌঁছেছে। এছাড়া, আরও একটা জাহাজ আসবে।
এদিকে, চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি ও এলপিজির আটটি জাহাজ। পাশাপাশি বাকি অংশ পড়ুন...












