আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।
গত সোমবার (৮ জুন) তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবদনে, ভোরে আঘাত হানা এই কম্পনের পর ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করেছে ফিলিপাইন সরকার।
ভূমিকম্পের পর কয়েকটি দেশে সুনামি সতর্কতাও জারি করা হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ডাক বিভাগের সেবা সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদের এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি আরও জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
মন্ বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম অংশে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুল খালেক (৩০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ৯টার দিকে আব্দুল খালেক ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রেজু আমতলী বিওপি-সংলগ্ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের অংশ হিসেবে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
তারা জানান, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত বাজেটে বরাদ্দে কিছুটা কাটছাঁট হতে পারে।
ইসি সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন এই পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
বিরামপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অনলাইনে তার সঙ্গে ঠিকাদারপক্ষের এক ব্যক্তির কথিত ঘুষ লেনদেনের একটি ঘটনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার সময় ঠিকাদার পক্ষের এক ব্যক্তি উপসহকারী প্রকৌশলী হামিদুলকে বলছেন, ‘কয় টাকা, কয় টাকা লিবেন (নেবেন)।’ জবাবে হামিদুল বলেন, ‘১০ হাজার টাকা দাও আজকে।’ তখন ওই ব্যক্তি বলেন, ‘বছরে ১০ হাজার লয় (নয়), এক হাজার দেই আপনাক। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ক্রোয়েশিয়া, পর্তুগাল, ইতালি ও সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরি ও স্টুডেন্ট ভিসার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া একটি প্রতারক চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর মিরপুর পাইকপাড়ায় র্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ সদর কোম্পানির কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়।
তিনি জানান, গত ২৮ মে রমাজন হোসেন খান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সময়ে কারাগারে থাকা ৬১ জন আইনজীবী কারামুক্তি দিবস উপলক্ষে বিচার চেয়ে মানববন্ধন করেছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার মহানগর দায়রাজজ আদালতের সামনে বেলা সাড়ে ১২টার দিকে তারা বিভিন্ন স্লোগান সম্বলিত এই মানববন্ধন করেন।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। এসময় তিনি বিগত সরকারের সম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা করোনারি স্টেন্টের (স্টেন্ট) পুনঃনির্ধারিত মূল্য বাস্তবায়নের নির্দেশনা দিয়ে দেশের হাসপাতালগুলোকে চিঠি পাঠিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) অধিদফতর থেকে এই চিঠি পাঠানো হয়। এতে সই করেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আলমগীর হোসেন।
চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা এবং বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে আমদানিকৃত বিভিন্ন ধরনের করোনারি স্টেন্টের মূল্য পুনঃনির্ধারণ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারকে ব্যর্থ প্রমাণ করতে একটি মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সূত্রাপুর কমিউনিটি সেন্টারে তিনি এসব কথা বলেন।
সরকারকে ব্যর্থ হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিছু দল এমনভাবে কথা বলছে যেন বর্তমান সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে। জনগণকে বিভ্রান্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ¯œাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোর্স বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনায় চলছে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এ এস এম আমানুল্লাহ গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরে এ নিয়ে এক ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, জাতীয় বিশ^বিদ্যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের প্রত্যেকটি মানুষকে মাথায় রেখে এবারের বাজেট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, আমাদের সীমিত সম্পদের মধ্যেও দেশের প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে। কাউকে বাইরে রাখা হবে না। তাদের সুবিধা-অসুবিধা এবং জীবনযাত্রার মানের বিষয়গুলো বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি কীভাবে বিবেচনা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমিত সম্পদের তুলনায় বাজেট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।
নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদ প্রশ্ন রেখে বলেন, উপকূলীয় দ্বীপ হাতিয়া এই অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনের ব্যাপারে আপনার পরিকল্পনা কী?
জবাবে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযু বাকি অংশ পড়ুন...












