নিজস্ব সংবাদদাতা:
নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) বজায় রাখতে ব্যর্থ হয়েছে ‘ইসলামী’ ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির চলতি হিসাবে অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের বড় অঙ্কের আমানত উত্তোলনের কারণে ব্যাংকটির তারল্য চাপে পড়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নগদ অর্থের নির্ধারিত সীমা বা সিআরআর বজায় রাখা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে। আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা সুপারিশ করা মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। বাকি ৫০ শতাংশ পাবেন পরের অর্থবছরে। তার পরের অর্থবছরে পাবেন তারা ভাতা, অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে বেতন-ভাতা সবই পাবেন সরকারি কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতায় তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারম্যান তারেক রহমান। যেসব কর্মকর্তার অবহেলা বা গাফিলতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে, তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয় কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, একনেক সভায় খু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭ কোটি ২৮ লাখ টাকা।
সভায় অনুমোদন পায়নি বহুল আলোচিত ‘চীনা অর্থনৈতিক অঞ্চল’ প্রকল্প।
সভায় অনুমোদিত প্রকল্প হলো- পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্প ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
এক সময় লিচু বলতে দিনাজপুরের লিচুকেই বোঝানো হতো। তবে গত কয়েক বছরে হাঁড়িভাঙা আমের পাশাপাশি লিচু উৎপাদনেও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন রংপুরের চাষিরা। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হচ্ছে। বাজারে আসা লিচুর প্রায় ৯৫ শতাংশই রংপুরের উৎপাদিত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দিনাজপুরের লিচু এখনও পুরোপুরি বাজারে না আসায় রংপুরের লিচুর চাহিদা এখন তুঙ্গে। প্রতিদিন সকাল থেকেই নগরীর সিটি বাজার ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা লিচুর জমজমাট বেচাকেনা চল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আংশিক কমিটি ঘোষণার প্রায় দুই বছর পর জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নতুন এ কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে। কমিটিতে স্থান পাওয়া নেতা ও তাদের সমর্থকরা আনন্দ মিছিল করছেন, সামাজিক মাধ্যমে আনন্দঘন স্ট্যাটাস দিচ্ছেন। কিন্তু স্থান না পাওয়া ‘ত্যাগী’ নেতা ও তাদের সমর্থক কর্মী-সংগঠকরা তাদের স্ট্যাটাসে প্রকাশ করছেন ক্ষোভ আর হতাশা। পদ না পাওয়া নেতাদের কাউকে কাউকে সমর্থক-কর্মীদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গুলশান কার্যালয়ে অবস্ বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
উজান থেকে নেমে আসা ঢল আর তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী, কাজিপুর, শাহজাদপুর ও সদর উপজেলার বিস্তীর্ণ নদী তীরবর্তী জনপদে শুরু হয়েছে ভাঙন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে যমুনার পানি দ্রুত বাড়লেও এখনো তা বিপৎসীমার নিচে রয়েছে। পানি ওঠা-নামায় ভাঙনের তীব্রতা বেড়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, খাস কাউলিয়া ইউনিয়নের ভূতের মোড়, বাঘুটিয়া ইউনিয়নের বিনানুই, রেহাই পুখুরিয়া, দেওয়ানগঞ্জ বাজার, চর সলিমাবাদসহ বিভিন্ন এলাকায় নদী ভাঙন চলছে। কোথাও কোথাও কয়েকশ ফুট এলাকা নদীগর্ভে চলে গেছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তবর্তী সরকারের দেড় বছরে ভুল নীতির শিকার দেশের সামগ্রিক অর্থনীতি। আর তাই দেশের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। অর্থনীতির প্রধান চালিকাশক্তি বেসরকারি খাত সংকটে নিমজ্জিত। মন্দায় আক্রান্ত শিল্পে ঋণের চাহিদা তলানিতে নেমেছে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি তাই ইতিহাসের সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে, বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে এবং উৎপাদন ও কর্মসংস্থান কমছে।
বন্ধ শিল্প-কারখানা চালুর ইতিবাচক পদক্ষেপ সরকার হাতে নিলেও রফতানি আয়ের প্রধান মাধ্যম পোশাক খাতে মন্দা বাজার পরিস্থিতি ও কার্যাদেশ না থাকায় বিদ্যমান শিল্প কার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০১৫ সাল থেকে শুরু করে টানা এক দশকে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের বিপুল অর্থ গেছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে।
একটি ফরেনসিক অডিটে দেখা গেছে, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রত্যক্ষ প্রভাবে এসব অনুদান দেওয়া হয়। ওই সময়ে বিএবির চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
অডিট অনুযায়ী, এই সম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইসলামী ব্যাংকের বৈধ গ্রাহকদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদে ইসলামী ব্যাংকে বিতর্কিত লোক বসিয়ে সরকার লুটপাটের ব্যবস্থা করেছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সব কিছুতে ইসলামের দোহাই দেয়া ঠিক নয়।
বৈধ গ্রাহকদের বিষয়ে তিনি বলেন, দাবি অনুযায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেয়া এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যে বেশ কয়েকটি পণ্যের ওপর শুল্ক, ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
আমদানি করা কাজুবাদামের শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এটি কার্যকর হলে বিদেশি কাজুবাদামের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশীয় মৎস্য খাতকে উৎসাহিত করতে আমদানি করা কিছু মাছের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, পাঙাস মাছের ফিলেট আমদানিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশইন’ সমস্যার সমাধান দ্রুতই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে পুশইনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের ওপরে আসছে। আমি এভাবে মনে করি না যে বাংলাদেশের সঙ্গে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার ক্ষমতা বাকি অংশ পড়ুন...












