নিজস্ব প্রতিবেদক:
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষ দিশেহারা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। বলেন।নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে শ্রমজীবীরা চোখে সরষেফুল দেখছে। নিত্যপণ্যের বাজারে আগুন জ্বলছে। সাধারণ মানুষ পুড়ে ছারখার হচ্ছে, তা দেখার কেউ নেই। মানুষের আয়ের সাথে ব্যয়ের মিল নেই। বেতন না বাড়লেও দ্রব্যমূল্য আকাশচুম্বী। দফায় দফায় চাল ডাল তেল পেঁয়াজ চিনির দাম বেড়ে এখন নাগালের বাইরে। দেশে জনগণের সরকার না থাকায় দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দ্রব্যমূল্য বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
দেশের অবস্থা ভয়ানক, সামনে দুর্ভিক্ষ হাতছানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ অবস্থা নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দলের পদযাত্রার আগে এক সমাবেশ মিনু এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দেশে এখন ভয়ানক অবস্থা বিরাজ করছে, সামনে দুর্ভিক্ষ হাতছানি দিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ম বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এ দেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার বলে মন্তব্য করেছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নওগাঁর পোরশায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
বিএনপির সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এ দেশের মানুষের জন্য লজ্জার। অথচ বিএনপি এটা নিয়ে খুশি হয়েছে। কারণ, তারা এ দেশের মানুষের জন্য রাজনীতি করে না। তাদের লক্ষ্য যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়া।
দেশের বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে খাদ্যম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এ বছর সারা দেশের ৪ লাখ ৯০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে আমনের আবাদ ও উৎপাদন বাড়াতে ৩৩ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা দেবে সরকার। এ প্রণোদনার আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার পাবেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর আমনের আবাদ ও উৎপাদন বাড়াতে ৩৩ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। সারা দেশের ৪ লাখ ৯০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।
এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য রো বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানের রুমায় উপজাতি সন্ত্রাসবাদী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের নির্যাতন ও হুমকিতে ঘরবাড়ি ছেড়ে থানচি সদরে আশ্রয় নিয়েছে বম জনগোষ্ঠীর ১১টি পরিবার। থানচি সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন এসব পরিবারের ৩২ সদস্য। এরমধ্যে ১০ পুরুষ, ১৩ নারী ও ৯ শিশু রয়েছেন।
আশ্রয় নেওয়া এসব পরিবার রুমা উপজেলার ৩ নম্বর রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই পাড়ার বাসিন্দা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি সদরে পৌঁছায় তারা। পরে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শুধু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত থাকায় বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নতি করতে সক্ষম হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আর অশান্তি চাই না, সংঘাত চাই না।
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পেছনে রয়েছে অব্যহত শান্তিপূর্ণ পরিবেশ। কাজেই একটা শান্তিপূর্ণ, স্থিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের নয়টি সেতু ও দুই সড়কে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক টোল বা ই-টোল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে সরকার।
আগামী নভেম্বর থেকে এসব সেতু ও সড়কে ই-টোল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীন ৯টি সেতু ও ২টি সড়কে অক্টোবর মাসের পরে কোনো যানবাহন ই-টোল ছাড়া টোল প্লাজা অতিক্রম করতে পারবে না।
যেসব সেতুতে বাধ্যতামূলক ই-টোল দিতে হবে, সেগুলোর নাম জানান নূরী।
সেতুগুলো হল- চট্টগ্রামের কর্ণফুলী সেতু, নারায়ণগঞ্জের মেঘনা সেতু, কুমিল্লার গোমত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণ আবারও বেড়েছে। গত মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে গত জানুয়ারি-মার্চ সময়ে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
ব্যাংক কর্মকর্তারা জানান, গত ডিসেম্বর শেষে ব্যাংকগুলো খেলাপি ঋণের যে তথ্য দিয়েছিল, তা নিরীক্ষিত ছিল না। পরে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে কয়েকটি ব্যাংকের ঋণ খেলাপি করে দেয়া হয়। আবার কিছু বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জ সদরে পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক যুবকের পাকস্থলী থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসক।
এন্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করা হয় বলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট আমিনুল ইসলাম খান জানান।
ভুক্তভোগী মোতালেব হোসেন (৩৫) শাহজাদপুর উপজেলার খুকনী আটারদাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছে পরিবার।
চিকিৎসক আমিনুল জানান, ১৬ মে পেটে ব্যথা নিয়ে মোতালেব প্রথমে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা এক্সরে ও আ বাকি অংশ পড়ুন...
বিবাহের ক্ষেত্রেও মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রেযামন্দিকে প্রাধান্য দেয়া আবশ্যক
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ
অর্থ: তারা যদি মু’মিন হয়ে থাকে তাহলে তাদের দায়িত্ব-কর্তব্য হচ্ছে মহান আল্লাহ পাক উনার এবং উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে সন্তুষ্ট করা। কেননা উনারাই সন্তুষ্টি-রেযামন্দি পাওয়ার সর্বাধিক হক্বদ বাকি অংশ পড়ুন...
হযরত সা’দ ইবনে রবী’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদাত মুবারক প্রকাশ:
কুরাইশ কাফির মুশরিকরা যখন সম্মানিত উহুদ জিহাদের ময়দান থেকে পলায়ন করলো তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত যায়িদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে নির্দেশ মুবারক দিলেন যে, হযরত সা’দ ইবনে রবী’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কোথায় কি অবস্থায় রয়েছেন তা অনুসন্ধান করতে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
إِنْ رَأَيْتَهُ فَأَقْرِئْهُ مِنِّي السَّلاَمَ، বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন অর্থবছরের বাজেটে দরিদ্র মানুষের উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের বিশিষ্টজনেরা। তারা বলেছেন, ওয়ার্ড, গ্রাম ও মহল্লার দরিদ্র, বিধবা প্রতিবন্ধীদের তালিকা নেই। প্রকৃত তালিকা না থাকায় রাষ্ট্রের সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই তালিকা করার ক্ষেত্রে সরকারি লোক, জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি, স্থানীয় বস্তিবাসী ও শ্রমিকদের প্রতিনিধিকে সঙ্গে রাখতে হবে। এছাড়া জরুরি ভিত্তিতে সারা দেশে জরিপ করে দরিদ্রদের তালিকা তৈরি করতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাব বাকি অংশ পড়ুন...












