দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন -ডা. ইরান
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৯ মে, ২০২৩ খ্রি:, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষ দিশেহারা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। বলেন।নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে শ্রমজীবীরা চোখে সরষেফুল দেখছে। নিত্যপণ্যের বাজারে আগুন জ্বলছে। সাধারণ মানুষ পুড়ে ছারখার হচ্ছে, তা দেখার কেউ নেই। মানুষের আয়ের সাথে ব্যয়ের মিল নেই। বেতন না বাড়লেও দ্রব্যমূল্য আকাশচুম্বী। দফায় দফায় চাল ডাল তেল পেঁয়াজ চিনির দাম বেড়ে এখন নাগালের বাইরে। দেশে জনগণের সরকার না থাকায় দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন হয়ে পড়েছে।’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইরান বলেন।মার্কিন ভিসানীতি সরকারের অপকর্মের ফসল। দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দেশে আজ ভয়াবহ সংকট তৈরি হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি-লুটপাটের দায় জনগণের কাঁধে চাপিয়ে দিতে দফায় দফায় দাম বৃদ্ধি করছে, ব্যবসায়ীরা সরকারের প্রশ্রয়ে খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। দেশের বাইরে টাকা পাচারের চাঞ্চল্যকর খবর প্রকাশ হলেও অভিযুক্তরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। টাকা পাচার, ব্যয়বহুল মেগা প্রকল্প আর দুর্নীতির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে আর তার দায় চাপানো হচ্ছে জনগণের কাঁধে।’
তিনি বলেন।বিদ্যুৎ উৎপাদনের কথা বলে নানা বাহবা নেয়া হলেও আজ সারা দেশে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ। বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল নেই।’ তিনি এই পরিস্থিতি বদলাতে ব্যবসায়ী তোষণকারী সরকার হটাতে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












