আমরা আর অশান্তি-সংঘাত চাই না -শেখ হাসিনা
-বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৯ মে, ২০২৩ খ্রি:, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
শুধু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত থাকায় বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নতি করতে সক্ষম হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আর অশান্তি চাই না, সংঘাত চাই না।
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পেছনে রয়েছে অব্যহত শান্তিপূর্ণ পরিবেশ। কাজেই একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল পরিবেশ মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহায়ক। সেই কথাটা সব সময় আমাদের মনে রাখতে হবে।
তিনি বলেন, তার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তির বাণী শুনিয়েছেন, কিন্তু নিজেকে জীবন দিতে হয়েছে। আমরা আর চাই না অশান্তি, সংঘাত। আমরা চাই মানুষের জীবনের উন্নতি। সেই কামনাই আমরা সব সময় করি।
শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে তাকে হত্যার পর অশান্ত পরিবেশ, প্রতি রাতে কার্ফিউ। দীর্ঘ ২১ বছর আমরা ১৯৯৬ সালে এসেছিলাম সরকারে তখন কিছু উন্নতি করতে সক্ষম হয়েছিলাম। অন্তত আমরা এইটুকু বলতে পারি। ভিত্তিটা তৈরি করে দিয়েছিলাম।
তিনি বলেন, মাঝখানে আবার একটা অশান্ত পরিবেশ। এরপর ২০০৮ সালের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একটা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলেই আজকে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)