নরসিংদী সংবাদদাতা:
‘আনুপাতিক হারে নির্বাচনের নামে জটিলতা তৈরি করা মানে কোনও বিশেষ মহল এবং স্বাধীনতাবিরোধীদের মদত দেওয়া। আপনারা সুপরিকল্পিতভাবে কোনও জটিলতা তৈরি করবেন না।’ অন্তর্র্বতী সরকারের প্রতি এমন আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদ। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) এক আদেশে প্রধান বিচারক এসব বেঞ্চ গঠন করেন।
দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে ২০ অক্টোবর সুপ্রিম কোর্ট খুলছে। ওইদিন থেকেই হাইকোর্টের ৫৪টি বেঞ্চে পুরোদমে বিচারকাজ শুরু হবে।
আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারকদের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালনের মধ্যে অভিযোগ ওঠা ১২ বিচারককে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদ।
ছুটিতে পাঠান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সহিংসতার ক্ষেত্রে কোনও অজুহাত চলে না এবং বাংলাদেশে সহিংসতার জন্য দায়ী যেকোনও ব্যক্তিকে জবাবদিহি করা উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার (১৬ অক্টোবর) নিয়মিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার।
এক প্রশ্নের জবাবে মিলার বলেছে, আমরা এটা পরিষ্কার করেছি যে, সহিংসতার কোনও অজুহাত নেই। আর সেটা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে হোক অথবা যারা প্রতিবাদ করছে তারাই করুক না কেন, সহিংসতায় যে কেউ জড়িত থাকুক তাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে পিএসসির নতুন একজন চেয়ারম্যান ও কয়েকজন সদস্যকে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। পিএসসির সংস্কার কাজ পুরোপুরি সম্পন্ন করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে সব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা উচিত, যেন চাকরি প্রার্থীরা পরিবর্তিত পিএসসির সুফল পান এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় জাতির আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত হয়।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা আপনাদেরকে পরশপাথর মনে করি। আপনারা নিজেদেরকে পরশপাথর মনে করেন কিনা? যদি মনে করেন, তাহলে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করুন।
তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন নাগরিক প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, এখন গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ভালো নির্বাচন। দেশের জনগণ অপেক্ষায় আছে, নির্বাচন কোন দিন হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুব ক্রীড়া এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দীর্ঘদিন ধরেই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইভিল প্র্যাকটিস হয়ে আসছিল। যার মধ্যে অন্যতম ছিল বাজারখাত। যে কারণে প্রতিবছরই কোনো না কোনো পণ্যের দাম বেড়ে যায়। এ বছরে ডিমের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এর পেছনে মূলত দায়ী চাঁদাবাজি এবং সিন্ডিকেটের দৌরাত্ম। আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) টিসিবি কার্যালয়ের সামনে ফসল ডট কম কর্তৃক আয়োজিত ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুব ক্রীড়া এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দীর্ঘদিন ধরেই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইভিল প্র্যাকটিস হয়ে আসছিল। যার মধ্যে অন্যতম ছিল বাজারখাত। যে কারণে প্রতিবছরই কোনো না কোনো পণ্যের দাম বেড়ে যায়। এ বছরে ডিমের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এর পেছনে মূলত দায়ী চাঁদাবাজি এবং সিন্ডিকেটের দৌরাত্ম। আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) টিসিবি কার্যালয়ের সামনে ফসল ডট কম কর্তৃক আয়োজিত ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন আবির। স্বৈরাচার হটানোর শপথ নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেন তিনি। আন্দোলনকারীদের ওপর চালানো হামলায় প্রথমে আহত হন আবির। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আবির প্রতিবাদি ছিলেন সবসময়ই। শেষ পর্যন্ত প্রতিবাদ করতে করতেই দেশের জন্যে শহিদ হলেন তিনি।
আবদুল্লাহ আল আবির, বয়স ২৪ বছর। তার পিতার নাম মিজানুর রহমান এবং মাতার নাম পারভীন সুলতানা। আবিরের পৈতৃক বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চিন্নারকাঠি গ্রামে। কিন্তু আবিরের বেড়ে ওঠা নগরীর গোরাচাঁদ দাস রোডের ‘মাহমুদালয়’ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়েছে, ‘পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করা হলো’।
অপর এক আদেশে বলা হয়, ‘পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।
এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি এক দিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয়া দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্টোরেজ, পরিবহন এবং পণ্য প্রক্রিয়াকরণ পর্যায়ে উৎপাদন খরচ কমানো গেলে দামও কমে আসবে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।
তারা বলেন, পণ্যের দামের ক্ষেত্রে উৎপাদন খরচের ক্রমাগত উচ্চ মূল্য, অদক্ষ বাজার ব্যবস্থা, পণ্য পরিবহনে বাড়তি খরচ ও বাজার আধিপত্য প্রভাব ফেলে। এছাড়া উৎপাদনকারীদের খুচরা বাজারে প্রবেশাধিকারের সুযোগ কম। এসব কারণে আমাদের স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের ওপর প্রভাব ফেলছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর ঢাকা চেম্বারে আয়োজিত ‘খাদ্য মূল্যস্ফীতি; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ জুমুয়াবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভা বাকি অংশ পড়ুন...












