‘কোথায় গেলে পাবো আমার ভাইটিকে?’ এ আকুতি শহিদ আবিরের পরিবারের
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন আবির। স্বৈরাচার হটানোর শপথ নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেন তিনি। আন্দোলনকারীদের ওপর চালানো হামলায় প্রথমে আহত হন আবির। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আবির প্রতিবাদি ছিলেন সবসময়ই। শেষ পর্যন্ত প্রতিবাদ করতে করতেই দেশের জন্যে শহিদ হলেন তিনি।
আবদুল্লাহ আল আবির, বয়স ২৪ বছর। তার পিতার নাম মিজানুর রহমান এবং মাতার নাম পারভীন সুলতানা। আবিরের পৈতৃক বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চিন্নারকাঠি গ্রামে। কিন্তু আবিরের বেড়ে ওঠা নগরীর গোরাচাঁদ দাস রোডের ‘মাহমুদালয়’ নামের এক প্রাচীন বাড়িতে (ওর মামার বাসায়)।
আবির রাজধানীর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন।
গত ১৯ জুলাই বিকেলে বোনের বাসা থেকে কর্মস্থল বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে পথে বের হন। কিন্তু প্রতিবাদি সত্তার আবির প্রতিবাদকেই বেছে নিলেন। তাই কর্মস্থলে না গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচিতে মিশে যান।
পারিবারিক সূত্র জানায়, ১৯ জুলাই রাজধানীর বারিধারা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন আবির। পরে ২০ জুলাই সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তারপর তাকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আবির বরিশাল উদয়ন স্কুল থেকে এসএসসি পাসের পর ভর্তি হন রাজধানীর মিরপুর বাংলা কলেজে। সেখান থেকে এইচএসসি পাস করেন।
আবির ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারটির এখন দিশেহারা অবস্থা। আর্থিকভাবে তো বটেই, মানসিকভাবেও তারা ভেঙে পড়েছেন। বিশেষ করে আবির তার বড়ো বোনের কাছে ছিলেন বিশেষ প্রিয়। অনেক আদর করতেন তিনি ছোট ভাইটিকে। কিন্তু ছোট ভাইটিকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তার বোন।
এদিকে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে জেলায় এখন পর্যন্ত ৩০ জন শহীদের সন্ধান পাওয়া গেছে। তাদের তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আন্দোলনে আত্মত্যাগকারী এসব পরিবারের পাশে দাঁড়াবে বর্তমান সরকার। এ লক্ষ্যে কাজ করছে সরকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা পর্যায়ক্রমে সবার পরিবারের কাছে যাবেন এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সহায়তা দেবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












