নিজস্ব প্রতিবেদক:
অষ্টম শ্রেণির গণ্ডি শেষ করে ২০২২ সালে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করেছিল ২২ লাখ ৪৪ হাজার ৭৩৩ শিক্ষার্থী। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) বসার কথা ছিল তাদের। কিন্তু চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৭ লাখ ১০ হাজার ২৯৬ শিক্ষার্থী। অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে গত দুই বছরে পাঁচ লাখ ৩৪ হাজার ৪৩৭ শিক্ষার্থী ঝরে পড়েছে, যা মোট শিক্ষার্থীর ২৩.৮০ শতাংশ।
দুই বছরে বিশালসংখ্যক শিক্ষার্থী ঝরে পড়া ‘উদ্বেগজনক’ বলছেন শিক্ষাবিদরা। তাদের মতে, প্রাথমিকে ভর্তির হার প্রায় শতভাগ নিশ্চিত করা গেলেও মাধ্যমিকে ঝরে পড়ার হ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কার্ডিওভাসকুলার সমস্যা কমাতে সাহায্য করে : বেশ কিছু গবেষণায় হলুদে থাকা কারকিউমিন হৃদরোগের জন্য উপকারী বলে প্রমাণিত হয়েছে। এর প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে এটি হৃদরোগ থেকে আপনাকে দূরে থাকতে সাহায্য করে।
ক্যান্সার প্রতিরোধ করে : হলুদে থাকা কারকিউমিন এর ক্যান্সার বিরোধী প্রভাবের জন্য পরিচিত। কারকিউমিন কোষের ক্ষতি এবং পরবর্তী মিউটেশন এবং ক্যান্সারের ঝুঁকি কমায় বলে মনে করা হয়। কারণ এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ।
প্রদাহ বন্ধ করে : হলুদের শ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে এর আগেও এসেছিল দুই আফ্রিকান নাগরিক। পাঁচ মাসের ব্যবধানে ভয়ঙ্কর মাদক কোকেনের দুটি বড় চালান দেশে ঢুকেছে তাদের মাধ্যমে। সীমান্ত পার হয়ে মাদকের এই চালানের গন্তব্য ছিল পাশের একটি দেশ। ওই চালান দুটি দেশে নিয়ে এসেছিল ক্যামেরুনের নাগরিক ইয়েংগি এবং মালাউইয়ের নাগরিক নোমথানডাজো সোকো। বর্তমানে নাইজেরিয়ায় অবস্থানরত জ্যাকব ফ্রাংকি’র নির্দেশেই অন অ্যারাইভাল ভিসায় তারা বাংলাদেশে ঢুকেছিল।
সংশ্লিষ্টরা বলছেন, কেবল সোকো বা কেলভিন নয়, আরও অনেকেই হয়তো বহনকারী হিসেবে বাংলাদেশে এসেছিল। আবার ফ্রাংকি’র বাইরেও বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর মাইজদীতে স্ত্রী তামান্না ইসলাম পিনু ও স্বামী মেহেদী হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে গলাকেটে হত্যার পর ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
গত সোমবার (২৯ জানুয়ারি) সকালে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড়সংলগ্ন বসুন্ধরা কলোনির দোতলার ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০টার দিকে শুভ ও তামান্নার কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন তামান্নার ভাই হোসেন আহমেদ নোমান। খবর পেয়ে পুলিশ তাদের দুজনের মর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে যাত্রা শুরু করল দ্বাদশ জাতীয় সংসদ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন।
প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। একাদশ সংসদের মতো এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
তাদের শপথ শেষে বিকাল সাড়ে চারটায় নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে প্রথমবার সংসদে ভাষণ দেন রাষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতার স্বীকৃতি দেওয়া প্রজ্ঞাপন বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ও মন্ত্রিপরিষদ সচিবকে এ পাঠানো হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ নোটিশ পাঠান।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, জাতীয় পার্টির ১১ জন সংসদ সদস্য। কোন আইন ও কর্তৃত্বের বলে মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন-ভাতা দিয়ে বিরোধী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতিতে নিমজ্জিত না হওয়ার প্রত্যয় জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, অন্যদেরও অবগাহন করতে দেবো না। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আস্থা রেখে একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি যদি কোনো অপরাধমূলক কাজ করি, সেটা অবশ্যই আপনারা হিসাবে নেবেন।
মন্ত্রী বলেন, আমি যদি অপরাধমূলক কাজ করি, নিশ্চয়ই আমাকে ছেড়ে দেয়ার কথা না। আমার পে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আবাসিক খাতে দেশে উৎপাদিত বিদ্যুতের ৫৭ শতাংশ ব্যবহার হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৯-২০ অর্থ বছরে উৎপাদিত বিদ্যুতের ৫৭ শতাংশ আবাসিক খাতে, ১০ শতাংশ বাণিজ্যিক খাতে এবং ২৮ শতাংশ শিল্পখাতে ব্যবহৃত হয়েছে।
গত ১০ বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ছয় হাজার ৭২২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও তথ্য দেন প্রতিমন্ত্রী।
আরেক প্রশ্নের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ড. ইউনূসের সাজার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন ২৪২ বিশিষ্ট ব্যক্তির দেওয়া চিঠির জবাবে ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হাইকোর্টে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘যারা বিদেশ থেকে ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে আসতে চান তাদের স্বাগত জানাই। তবে আমি বলব, সঙ্গে লিগ্যাল এক্সপার্টদের নিয়ে আসুন। ’
খুরশীদ আলম খান বলেন, ‘নোবেল বিজয়ীরা নিজ নিজ ক্ষেত্রে অনেক জ্ঞানী হলেও তারা বাংলাদেশের মানি লন্ডারিং আইন, শ্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যে কিছু সমস্যা আছে। সেগুলো ইতোমধ্যে চিহ্নিত করে বেশ কিছু লোককে শাস্তি দেওয়া হয়েছে। তারপরও বিমান বেশ ভালোই চলছে, লাভজনকভাবে চলছে এবং যাত্রীসেবা দিয়ে যাচ্ছে। ’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
বিমানের নানা ধরনের দুর্নীতিসহ নানা অভিযোগ আছে। সিট খালি থাকলেও বলা হয় ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকের বিশ্ব পরিস্থিতি পৃথিবীময় অর্থনীতির ওপর চরম আঘাত এনেছে। আজকে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, জনগণের ভোটের নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে যোগ দেবেন। দেশি-বিদেশি বিভিন্নমুখী ষড়যন্ত্রকে প্রতিহত করে দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছে। জনগণের প্রতি আজকের এই দিনে কৃতজ্ঞতা জানাই।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্বিতীয় বাকশালী সংসদের কলঙ্কিত যাত্রা শুরু। সংসদের সব সদস্যই একদলের। ডামি নির্বাচনের পর ডামি শপথে অবৈধ সংসদ দেশের গণতান্ত্রিক মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই সংসদ জনগণের নয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, বিরোধীদলকে (জাতীয় পার্টি) দয়া করে ১১টি আসন ছেড়ে দিয়েছে সরকার। নতুন নতুন অপকৌশলে জনগণকে বঞ্চিত করে ক্ষমতা ধরে রেখেছেন তারা। আওয়ামী লীগ অপর বাকি অংশ পড়ুন...












