দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু, ফের স্পিকার শিরীন শারমিন
সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে যাত্রা শুরু করল দ্বাদশ জাতীয় সংসদ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন।
প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। একাদশ সংসদের মতো এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
তাদের শপথ শেষে বিকাল সাড়ে চারটায় নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে প্রথমবার সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
গত দুই সংসদের মতো এবারও বিরোধী দল থাকছে জাতীয় পার্টি। এর পাশাপাশি আওয়ামী লীগ নেতা হলেও বিরোধী ভূমিকায় দেখা যাবে নির্বাচিত ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে। এদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের পদধারী নেতা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।