পাঁচ মাসে দেশে ঢুকেছে কোকেনের বড় ২ চালান
, ১৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯১ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশে এর আগেও এসেছিল দুই আফ্রিকান নাগরিক। পাঁচ মাসের ব্যবধানে ভয়ঙ্কর মাদক কোকেনের দুটি বড় চালান দেশে ঢুকেছে তাদের মাধ্যমে। সীমান্ত পার হয়ে মাদকের এই চালানের গন্তব্য ছিল পাশের একটি দেশ। ওই চালান দুটি দেশে নিয়ে এসেছিল ক্যামেরুনের নাগরিক ইয়েংগি এবং মালাউইয়ের নাগরিক নোমথানডাজো সোকো। বর্তমানে নাইজেরিয়ায় অবস্থানরত জ্যাকব ফ্রাংকি’র নির্দেশেই অন অ্যারাইভাল ভিসায় তারা বাংলাদেশে ঢুকেছিল।
সংশ্লিষ্টরা বলছেন, কেবল সোকো বা কেলভিন নয়, আরও অনেকেই হয়তো বহনকারী হিসেবে বাংলাদেশে এসেছিল। আবার ফ্রাংকি’র বাইরেও হয়তো আরও আন্তর্জাতিক চক্র বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে।
জানা গেছে, গত বছরের ২৭ আগস্ট কেলভিন ইয়েংগি (৪২) অন অ্যারাইভাল ভিসায় কাতারের দোহা হয়ে বাংলাদেশে ঢুকেছিল। মিশন শেষ করে ৪ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করে সে। এরপর ১৫ সেপ্টেম্বর বাংলাদেশে আসে নোমথানডাজো তোয়েরা সোকো। এক সপ্তাহ অবস্থানের পর সে বাংলাদেশ থেকে চলে যায়। সোকো মালাউইয়ের একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করে। হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাঝেমাঝে মাদক বহনের কাজ করে আসছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। তার স্বামী মালাউই সেনাবাহিনীর প্রকৌশল বিভাগে কাজ করেন। তবে কোকেন সংশ্লিষ্টতায় গ্রেফতার এই চক্রের আরেক সদস্য তানজানিয়ার নাগরিক মোহাম্মদী আলী মোহাম্মদের বাংলাদেশে এর আগে প্রবেশের কোনও তথ্য পাওয়া যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) মুস্তাকীম বিল্লাহ ফারুকী সাংবাদিকদের বলেছেন, এই চক্রের বিষয়ে তারা আরও খোঁজখবর নিচ্ছেন। তবে বাংলাদেশে আন্তর্জাতিক এই চক্রের প্রধান হলো ডন ফ্রাংকি। ৯ মাস আগে সে বাংলাদেশ ছাড়লেও নাইজেরিয়ায় বসেই মাদক ব্যবসার সমন্বয় করে আসছে।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, মাদকের আন্তর্জাতিক চোরাচালানী এই চক্রের অন্যতম হোতা জ্যাকব ফ্রাংকি ওরফে ডন ফ্রাংকি দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করে পুরো বিষয়টির তদারকি করে আসছিল। গার্মেন্টেস ব্যবসার আড়ালে এই ভয়ঙ্কর কাজে তার অন্যতম সহযোগী ছিল তার নিজের ভাই উইসি। গত ৯ মাস আগে উইসি’র ওপর পুরো দায়িত্ব দিয়ে নাইজেরিয়ায় ফিরে যায় ফ্রাংকি। সেখানে বসে মাদক চোরাচালানের ব্যবসা আরও বিস্তৃত করে। বাংলাদেশের সীমান্তে এবং সীমান্তের ওপারে চক্রটির নিজেদের লোক রয়েছে। এ কারণে কোকেনের চালান জব্দ হওয়ার পরপরই সীমান্ত পার হয়ে উইসি পাশের দেশে চলে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্ত্রীকে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘রাজনৈতিক বিদ্বেষে’ দেড়যুগেও চাকা ঘোরেনি খাওয়ার স্যালাইন কারখানার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে নেয়া হয়েছে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল রিচার্জে বিপুল কর কেটে নেয়া অযৌক্তিক -উপদেষ্টা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে -মন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিক্ষার্থীরা ইউনিফর্ম পরেও শিক্ষক-মন্ত্রীদের নিয়ে বাজে উক্তি করে -শিক্ষামন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে -রিজভী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)