আল ইহসান ডেস্ক:
ডেনমার্কে জাতিসংঘের মানবাধিকার কমিটির একজন সদস্য দেশটির সরকারের নীতির সমালোচনা করে মুসলমানদের দ্বীনি স্বাধীনতা সীমিত হওয়ার পরিণতির বিষয়ে সতর্ক করেছে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কে জাতিসংঘের মানবাধিকার কমিটির সদস্য ওলসেন দৈনিক আভিসেন ডেনমার্ক পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছে, ধর্মীয় (দ্বীনি) স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা ডেনমার্কের সংবিধান এবং জাতিসংঘের বিভিন্ন কনভেনশনে নিশ্চিত করা হয়েছে। কিন্তু ডেনমার্কের সমাজের একটি অংশ মুসলমানদের ক্ষেত্রে এই নীতিকে উপেক্ষা করছে।
সে সাপ্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ব্যাপক ও ভারী তুষারপাতে ফ্রান্সজুড়ে নিহত হয়েছে ৫ জন এবং বিভিন্ন দেশে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
নিহতদের সবারই মৃত্যুর কারণ সড়কে জমা বরফে গাড়ির চাকা পিছলে যাওয়াজনিত দুর্ঘটনা।
এছাড়া বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনাসহ বলকান অঞ্চলের দেশগুলোতে তুষারপাতের পাশাপাশি চলছে ভারী বর্ষণও।
ফ্রান্সের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিলিপ গতকাল এক বিবৃতিতে আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বলেছে, সামনে আরও কয়েক দিন তুষারপাত অব্যাহত থাকবে। নাগরিকদের বাইরে বের না হওয়ার এবং বাড়িতে থেকে কাজ করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে হাড়কাঁপানো শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও বেড়েছে। এমনকি রাজশাহী ও রংপুর বিভাগ এবং খুলনা, মৌলভীবাজারসহ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে চলতি মাসেই একাধিক শৈত্যপ্রবাহ আসতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও কমতে পারে তাপমাত্রা। এতে বাড়বে শীতের তীব্রতা।
অধিদপ্তর বলছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২ বাকি অংশ পড়ুন...
শরীয়তপুর সংবাদদাতা:
শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরির সময় বিস্ফোরণে সোহান ব্যাপারী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে বিলাশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি জমির ভিতর থেকে সোহান ব্যাপারী নামে এক যুবকের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, রাতে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর বাড়ির পাশে তার ভাই নুরুল ইসলাম ব্যাপারীর একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর অভিজাত এলাকায় অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি, র্যাব প্রধান, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৮ জানুয়ারি) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার মতো অভিজাত এলাকায় রাত গভীর হলে জমে ওঠে গোপন আড্ডা। বাইরে থেকে ক্যাফে বা লাউঞ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী এলাকায় ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের তিন দিন পর ওয়াসিম আহমেদ মুকছানের (৪০) সন্ধান পেয়েছে পুলিশ। তবে কোনো বাহিনী নয়, বরং মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরাই তাকে গোপনে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে কদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী, এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায্য বিচার পাবেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, “যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, সেগুলোর নিষ্পত্তি হবে সম্পূর্ণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্ট দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করে। সুপ্রিম কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান বিচারকের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।
আদেশে সুপ্রিম কোর্টের অফিসে উপস্থিতি ও প্রস্থান, নির্ধারিত ডেস্কে সার্বক্ষণিক উপস্থিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুপ্রিম কোর্টে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ক্রমবর্ধমান সংকট ও মূল্য অস্থিরতার প্রেক্ষাপটে বড় উদ্যোগ নিয়েছে সরকার। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৮ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এই চিঠি পাঠানো হয়। মূলত শীত মৌসুমে এলপি গ্যাসের বাড়তি চাহিদা ও সরবরাহ সংকটের প্রভাব থেকে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাঁচ দফা দাবি জানিয়েছে।
গত বছরের ২১ জুলাইয়ের সেই মর্মান্তিক দুর্ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো-
১. তদন্ত রিপোর্টে উল্লেখ করা পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি এবং স্কুলের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। কোথাও বিচ্যুতি পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তফসিলের আগে নিয়োগ দেওয়া ডিসিদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। এই প্রশাসন নিয়ে আপনি কি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে আশাবাদী-এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি তো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা বন্ড’ বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে এটা ‘অস্বাভাবিক’ নয় বলেও মনে করেন তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না। অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলো আছে? যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে। আপনারা বাকি অংশ পড়ুন...












