কক্সবাজার সংবাদাদতা:
টেকনাফে বঙ্গোপসাগরে এক ট্রলারের জালে একসঙ্গে ৬৮৭টি লাল কোরাল মাছ ধরা পড়েছে। এর মধ্যে ৬৭৭টি মাছ বিক্রি করা হয়েছে ১০ লাখ টাকায়। বুধবার সকালে সেন্ট মার্টিন চ্যানেলের মৌলভীর শীল এলাকায় কোরালগুলো ধরা পড়ে। বিকালে মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন ট্রলারে করে মাছ নিয়ে জেলেরা শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে যান। মোহাম্মদ জাকারিয়া বলেন, ৬৮৭টি মাছ থেকে দশটি রেখে দিয়ে বাকি ৬৭৭টি বিক্রি করা হয়েছে ১০ লাখ টাকায়। প্রথমে মণ ২৪ হাজার টাকা ধরে মাছগুলোর দাম হাঁকা হয়েছিল ১২ লাখ টাকা। পরে দর কষাকষি করে ২৩ হাজার টাক বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদাদতা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন।
গতকাল জুমুয়াবার মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি চট্টগ্রামগামী লেনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামাত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন জমা দিয়েছে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একইসঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা বাতিল চেয়ে আপিল করেছে হাসনাত।
গতকাল জুমুয়াবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এসব আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।
কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আপিল ও আবেদন জমা দিয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল জুমুয়াবার মুসাব্বিরের পরিবারকে সমবেদনা জানিয়ে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছি। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না- সেরকম কোনো শক্তি এর পেছনে আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন যেন কেউ বাধা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তফসিল ঘোষিত সময়সীমার মধ্যেই দলের বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল জুমুয়াবার শেরেবাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন সেটা দল দেখছে। আমাদের মতো বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর। সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে, তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরও ভালো হতো। তারা সেজন্য চেষ্টা করছে।
তিনি বলেন, প্রত্যাহারের সময় শে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিএনপি নেতাদের হত্যার ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। গতকাল জুমুয়াবার ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাও এর শিকার হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, তবে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঝালকাঠি-১ আসনে জামাতের মনোনীত প্রার্থী ফয়জুলের একটি নির্বাচনি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সে মন্তব্য করেছে, বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দাওয়াত দেয়, তবে আল্লাহ তাকে মাফ করে দিয়ে ভালো মানুষ বানিয়ে দিতে পারেন।
গত বুধবার (৭ জানুয়ারি) রাতে ঝালকাঠির রাজাপুরে এক নির্বাচনি উঠান বৈঠকে ড. ফয়জুল হক এই বিতর্কিত মন্তব্য করেন। তার নিজস্ব অনলাইন পেজ থেকে প্রচারিত লাইভ ভিডিওটি বৃহস্পতিবার রাতে ভাইরাল হয়।
বক্তব্যে ফয়জুল দাবি করে, বিড়ি যে দোকান থেকে খাবেন, সেখানে গিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স নষ্ট, হারিয়ে যাওয়া বা জোরপূর্বক অপসারণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হবে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না এবং নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করে পুনঃভোটগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পরিপত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক আইনকে অনেকটা উপেক্ষা করেই বিশ্বের বুকে নিজের আগ্রাসী পররাষ্ট্রনীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ট্রাম্প। ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে অপহৃত হওয়ার ঘটনার পর বিশ্বজুড়ে যখন সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই ট্রাম্প দাবি করেছে- তাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, তার ‘নিজস্ব নৈতিকতাই’ যথেষ্ট।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছে, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাইছি না। আন্তর্জাতিক আইন মেনে চলা তার জন্য বাধ্যতামূলক কি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যুক্তরাষ্ট্রকে ‘রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক’ ২০ শতাংশ থেকে কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি গ্রির সাথে সাক্ষাৎ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয় গ্রির।
গতকাল জুমুয়াবার সকালে এক বার্তায় সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সাক্ষাৎকালে, ঢাকা-ওয়াশিংটনের মধ্যেকার বাণিজ্যিক ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরে খলিল। জানায়, চুক্তি কার্যকরের আগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। কারণ এ নির্বাচনে একটি গণভোট হচ্ছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে। নির্বাচনে সরকার হিসেবে আমরা কারও পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেব না।
গতকাল জুমুয়াবার সকালে দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, এ নির্বাচন বাঁধাধরা নির্বাচনের মত নয়। আগের প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে। ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নোঙরের আঘাতে তুরাগ নদীর নিচে স্থাপিত গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতকালে পাইপে পানি ঢুকে পড়ায় রাজধানীতে গ্যাসের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। শীতকালীন গ্যাস সংকটের মধ্যেই নতুন এ সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে অবস্থিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে মেরামতকাজ শুরু করা হয়।
গতকাল জুমুয়াবার তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, সমস্যার সমাধানে প্রচেষ্টা বাকি অংশ পড়ুন...












