নিজস্ব সংবাদদাতা:
‘বিদেশি হস্তক্ষেপের’ কারণে ইরানের বিক্ষোভ ‘সন্ত্রাসী যুদ্ধে’ রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচি। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেছেন ।
তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সংলাপ কিংবা যুদ্ধ’ যে কোনো কিছুর জন্য প্রস্তুত তার দেশ।
গতকাল সোমবার রাজধানী তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে মত বিনিময়কালে সৈয়দ আরাগচি বলেন, ইরানে যা হচ্ছে, তা আর বিক্ষোভ নেই- সন্ত্রাসী যুদ্ধে রূপ নিয়েছে। বিক্ষোভের আড়ালে সন্ত্রাসীরা এই দে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ঘুর্ণিঝড় কোজি-এর আঘাতে অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। গত রোববার ঘটেছে এ ঘটনা।
কুইন্সল্যান্ডের আয়ার অ্যান্ড ব্রাউন শহরের উপকূলে আছড়ে পড়ে কোজি। এ সময় বাতাসের গতিবেগ ছিল প্রায় ঘণ্টায় ৯৫ কিলোমিটার। যে এলাকায় ঝড়টি আছড়ে পড়েছে, সেখান থেকে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন ৫০০ কিলোমিটার দূরে।
কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী ডেভিড ক্রিসাফুল্লির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঝড়ের রাজধানী ব্রিসবেনসহ কুইন্সল বাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদাদতা:
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার জন্য আশ্রয় নিতে আসা এক গৃহবধূকে স্বামীর কাছ থেকে আলাদা করে নিয়ে সম্ভ্রমহরণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। একই সঙ্গে তাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে।
গত রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সোমবার বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদাদতা:
রৌমারী সীমান্তে ‘গুলি বর্ষণের’ পর আলী (২৫) নামে বাংলাদেশি এক যুবককে অপহরণ করেছে অভি ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর কাছের এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিএসএফ গুলি বর্ষণ করেছে নাকি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজিবি জানিয়েছে, ওই যুবককে আটকের বিষয়ে নিশ্চিত হতে বিএসএফ বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদাদতা:
বোয়ালমারী উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই আপন দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন শ্রমিক।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিলের প্রায় ১২ জন শ্রমিক কাজ শেষে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
পথে সোতাশী রেলক্রসিংয়ে পৌঁছালে কালুখালী স্টেশন থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন পিকআপটিকে সজ বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদাদতা:
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) টাঙ্গাইল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক আবু ছাইদ আজাদের নেতৃত্বে টাঙ্গাইল জেলার চরাঞ্চলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ দেশ আমাদের সবার। তারেক রহমান বলেছেন- ‘ভোট দেব ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।’ আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের আন্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নিলিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে হোটেল কর্মচারী মিলন মল্লিক। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এমন তথ্যই জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
গত রোববার সকালে বাগেরহাটে র্যাবের একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের মান্ডা বাশখালী এলাকার মৃত সেকেন্দারের মল্লিকের ছেলে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের সর্বস্তরের মানুষের পরামর্শ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন, দল পরিচালনা, এমনকি নির্বাচনে বিজয়ী হলে সরকার পরিচালনাসহ সব বিষয়েই পরামর্শের ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন করা হবে। দল ও সরকারের প্রতিটি কার্যক্রমে যাতে গণমানুষের আশা-আকঙ্খা ও মতামতের প্রতিফলন এবং বাংলাদেশে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ ঘটে সে লক্ষ্যেই তাদের মতামত ও পরামর্শ গ্রহণের এই উদ্যোগ নিয়েছেন বিএনপির কর্ণধার।
শিগগিরই তিনি সর্বস্তরের মানুষের কাছ থেকে মতামত আহ্বান করবেন।
এজন্য চেয়ারম্যানের পক্ষ থেকে সর্বস বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেবে সরকার। এ জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
নিবন্ধিত ফ্রিল্যান্সাররা তাদের আইডি কার্ড দিয়ে ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি ও বেসরকারি প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী আচরণবিধিতে জনসভা আয়োজনের ক্ষেত্রে নতুন নির্দেশনা তুলে ধরা হয়েছে। আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভার স্থান ও সময় সম্পর্কে অন্তত ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।
এতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ‘নির্বাচনী আচরণবিধি: কী করা যাবে, কী যাবে না’ শীর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। তিনি বলেন, অনেকে মনে করছেন, বিএনপি জিতে যাবে এবং এটি নিশ্চিতভাবেই দলের পক্ষে বড় প্রভাব তৈরি করতে পারে।
সম্প্রতি এ নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, তবে এই সম্ভাবনার কিছু ঝুঁকিও আছে।
বিএনপির প্রায় নিশ্চিত জয়ের ধারণা তৈরি হলে প্রশাসন, পুলিশ ও মিডিয়া সবাই এলাইন বা একীভূত হয়ে যেতে পারে। যারা নির্বাচন পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত তাদের এ ধরনের পদক্ষেপ অগ্রহণযোগ্য, কারণ তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং ন্যায়বিচারের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চার কর্মকর্তা হলো- মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জ বাকি অংশ পড়ুন...












