আল ইহসান ডেস্ক:
ইরানজুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার গত বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, তার বাহিনীর আঙুল ‘ট্রিগারে’ রয়েছে।
ট্রাম্প বলেছে, তেহরান এখনো আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।
ট্রাম্প বৃহস্পতিবার বলেছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় নৌবহর উপসাগরের দিকে এগোচ্ছে। সে ইরানের ওপর কড়া নজর রাখার কথাও বলেছে।
ট্রাম্প আরও বলেছে, আমি চাই না তেমন কিছু ঘটুক, তবে আমরা তাদের ওপর কড়া নজর রাখছি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত বৃহস্পতিবার এক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ছুটির দিনে কলকারখানা বন্ধ এবং সড়কে যানবাহন কম থাকলেও ঢাকার বায়ুদূষণে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।
ঢাকার বাতাস গতকাল জুমুয়াবার সকালেও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এমনকি শহরের কিছু এলাকায় দূষণের মাত্রা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে।
বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন জুমুয়াবার সকালে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে দূষণে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এ সময় ঢাকার বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২৬৭, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এদিকে ঢাকার সামগ্র বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
সীতাকু-ের জঙ্গল সলিমপুরে অভিযানের নামে ঢালাওভাবে গ্রেপ্তার করতে দেওয়া হবে না। কাউকে ধরতে হলে অভিযানের আগে আসামির নাম-ঠিকানা জানাতে হবে। এসব কথা বলেছে জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন। সে বলেছে, ‘এসব ক্রাইমের ফান্দে পাড়া দিয়া কেউ যদি কোনো ঝামেলা করে, এতে কিন্তু বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে।’
ইয়াসিনের এসব বক্তব্যের ভিডিও গত বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগের দিন বুধবার বিকেলে জঙ্গল সলিমপুরের আলীনগরে নিজের কার্যালয়ে সে এসব বক্তব্য দেয়।
সে বলেছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের রাজনীতিতে পেশাদার রাজনীতিবিদের চেয়ে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ছে। নতুন নতুন ব্যবসায়ী শ্রেণির মানুষজন আসছেন নির্বাচনে প্রার্থিতা করতে। গত পাঁচটি নির্বাচনের চিত্র বিশ্লেষণ করে এমনটিই দেখেছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গত বৃহস্পতিবার টিআইবি কার্যালয়ে নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। সেখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ গত পাঁচটি নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল হক ধর্মের অপব্যবহার এবং তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল জুমুয়াবার সকালে মিরপুর ১২ নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে দ্বিতীয় দিনের গণসংযোগ শুরুকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে পথসভায় বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, যারা ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে, তারা মূলত ধর্মের নাম নিয়ে মিথ্যাচার করছে এবং ধর্ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামাত জোটের মনোনীত প্রার্থী হাসনাত দাবি করেছে, এলাকার কৃষক-শ্রমিক মেহনতী মানুষ জানে হাসনাত আবদুল্লাহ যদি নির্বাচিত হয় অন্ততপক্ষে চাঁদাবাজি করবে না। তাই এবার তারা অন্য পার্টির মিছিল-মিটিং করবে কিন্তু গোপনে এসে আমাকেই ভোটটা দেবে। তারা ভালো করেই জানে আমার দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম-দুর্নীতি কখনো সম্ভব হবে না।
গতকাল জুমুয়াবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় উঠান বৈঠকে সে এসব কথা বলে।
সে বলেছে, আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচনে বিশেষ কিছু দলের প্রার্থীদের জয়ী করতে নানা ধরনের চেষ্টা চালাতে পারে বলে মন্তব্য করেছে ঢাকা-৮ আসনে বিএনপি’র প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারের প্রথমদিনে মালিবাগের শান্তিবাগ এলাকায় গণসংযোগে নেমে সাংবাদিকদের কাছে সে এ মন্তব্য করে।
মির্জা আব্বাস বলেছে, কাউকে দোষ দিতে না চাইলেও বাস্তবতা হলো সরকারের একটি অংশ বিশেষ প্রার্থীকে জেতাতে চেষ্টা চালাতে পারে। এতে তারা (বিএনপি) ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার নাও পারে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞদের বাদ দিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের জাতীয় তালিকা তৈরি ও প্রাপ্যতা নিশ্চিতে করণীয় বিষয়ে সুপারিশের জন্য ১৮ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স গঠন প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট। রুলে সব অংশীজনকে টাস্কফোর্সে অন্তর্ভুক্তির নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারক আহমেদ সোহেল ও বিচারক ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দিয়েছেন।
গতকাল জুমুয়াবার সংশ্লিষ্ট আইনজীবী বিষয়টি নিশ্চিত ক বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
উল্লাপাড়ায় বিএনপি সমর্থকদের বাড়িতে জামাতের নারী কর্মীদের ভোট চাইতে যাওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামাতের একদল নারী কর্মী বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া গ্রামে বিএনপি সমর্থকদের বাড়িতে গিয়ে নারী ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। এতে দুপক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে কর্মকা-ের বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না এবং আমি আশা করি ভারতীয় কর্তৃপক্ষও একই নীতি অনুসরণ করবে। বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক। যদি তাদের ওপর অত্যাচার করা হয়, তাহলে আমাদের কাছে তা মোকাবেলা করার ব্যবস্থা আছে। ভারতের উচিত তার সংখ্যালঘুদের যতœ নেওয়া, ঠিক যেমন আমরা আমাদের সংখ্যালঘুদের যতœ নিই।
সম্প্রতি ঢাকায় বিবিসি হিন্দিকে দেয়া এক দীর্ঘ সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
বিবিসি হিন্দির প্রশ্ন-এমন একটি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ অনুসারে গণভোটের পদ্ধতিকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে বামপন্থী ৯টি দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য জোটের ঘোষিত ইশতেহার প্রকাশের সংবাদ সম্মেলনে গণভোট নিয়ে তাদের এই অবস্থান প্রকাশ করা হয়।
গতকাল জুমুয়াবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সংবাদ সম্মেলন হয়।
ইশতেহার পাঠের আগে বজলুর রশীদ ফিরোজ বলেন, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এনসিপি আহ্বায়ক নাহিদ দাবি করেছে, আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে। তারা জনগণের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে সে এসব কথা বলেছে।
নাহিদ বলেছে, আগামী নির্বাচনে চাঁদাবাজ, ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা ১১ আসনে কোনও চাঁদবাজ, ভূমিদস্যুর স্থান হবে না।
এনসিপির আহ্বায়ক বলেছে, যারা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছেন, তারা যেন সেই স্বপ্ন ভুলেও না দে বাকি অংশ পড়ুন...












