ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ছুটির দিনে কলকারখানা বন্ধ এবং সড়কে যানবাহন কম থাকলেও ঢাকার বায়ুদূষণে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।
ঢাকার বাতাস গতকাল জুমুয়াবার সকালেও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এমনকি শহরের কিছু এলাকায় দূষণের মাত্রা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে।
বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন জুমুয়াবার সকালে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে দূষণে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এ সময় ঢাকার বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২৬৭, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এদিকে ঢাকার সামগ্রিক বায়ুমান খুব অস্বাস্থ্যকর হলেও নির্দিষ্ট কিছু এলাকায় দূষণের মাত্রা মারাত্মক বা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। সকালে ঢাকার অন্তত নয়টি স্থানে বাতাসের মান ছিল অত্যন্ত উদ্বেগজনক। এর মধ্যে নিকুঞ্জ এলাকার এএসএল সিস্টেমস লিমিটেড পয়েন্টে দূষণের মাত্রা ছিল ৪১৮, যা আইকিউএয়ারের মান অনুযায়ী ‘দুর্যোগপূর্ণ’।
এছাড়া অন্যান্য দূষিত এলাকাগুলোর মধ্যে ধানমন্ডিতে বায়ুমান সূচক ছিল ২৯৫, পল্লবীতে ২৮২, মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে ২৭৪, বে’জ এইজ ওয়াটারে ২৭১, বেচারাম দেউড়িতে ২৭০, গোড়ানে ২৪৯, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলে ২৩৮ এবং পীরেরবাগ রেললাইন এলাকায় ২০৪।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)