নীলফামারী সংবাদদাতা:
উত্তরাঞ্চলে পুকুরের স্বাদু পানিতে সাধারণ মুক্তার পাশাপাশি সোনালী মুক্তা চাষ করে নিজের জীবনে সোনালী দিন ফিরিয়ে এনেছেন জেলার ডোমার উপজেলার সোনারায় হাজিপাড়া গ্রামের জুলফিকার রহমান বাবলা (৪০)। নিজস্ব পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষে সফল হয়েছেন তিনি।
সম্প্রতি একই পুকুরে সোনালী মুক্তা চাষে করেও সফল হয়েছেন। শুধু তাই নয়, তার প্রতিষ্ঠান ‘উত্তরবঙ্গ পার্ল সিটি’র মুক্তার চাহিদা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশের বাইরে। তার মুক্তা খামার পরিদর্শন করে নিজের দেশে মুক্তা বাজার তৈরির আশাস দিয়েছে রাশিয়ান প্রতিনিধিদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে ফার্নেস অয়েলভিত্তিক দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর বকেয়া পাওনা দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। দীর্ঘদিন ধরে বিল পরিশোধ না হওয়ায় এসব প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে রমজান মাসের আগেই অন্তত ৬০ শতাংশ বকেয়া পরিশোধের দাবি করছে বিদ্যুৎ উৎপাদনকারীরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) এই তথ্য তুলে ধরে।
সংবাদ সম্মেল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশ গঠনের নির্বাচন বলে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই নির্বাচন সেই নির্বাচন, যেই নির্বাচনের জন্য বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে। এই নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকারের নির্বাচন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ধানমন্ডি কলাবাগান মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি, আপনারা কেউ সেই নির্বাচনগুলোতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক আবদুর রহিম খান।
অনুষ্ঠানে অংশ নিয়ে খুচরা ও পাইকারি পর্যায়ের বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দ জানান, ভোজ্যতেল, চিনি, পিয়াজ, ডালসহ অন্যান্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব দেখা দিয়েছে। এতে চলতি মাসের প্রথম ৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ২০ লাখ বা ১.০৩ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উপদেষ্টারা নিজ নিজ দপ্তরের নিজস্ব জিনিসপত্র গোছাচ্ছেন। অধিকাংশ উপদেষ্টাই জমা দিয়েছেন কূটনৈতিক বা লাল পাসপোর্ট। নতুন পাসপোর্ট নিতে সচিবালয় পাসপোর্ট অফিসে আবেদনও করেছেন। কেউ কেউ পাসপোর্ট পেয়েও গেছেন। কোনো কোনো উপদেষ্টা সম্পদের হিসাবও জমা দিচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগে। সচিবালয়ে এখন অন্তর্বর্তী সরকারের বিদায়ের সুর।
উপদেষ্টারা সরকারি বাসাও গোছাচ্ছেন। দুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মেয়াদ শেষ হলেই ছেড়ে দেবেন দায়িত্ব। কেউ কেউ বাসা ছাড়ার আবেদনও করেছেন বলে উপদেষ্টাদের দপ্তর থেকে জানা যায়।
আগামী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মসজিদের মেহরাবে দাঁড়িয়ে খ্রিষ্টধর্ম প্রচারের যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তা নিছক বিচ্ছিন্ন কোনো অপরাধ নয় বলে মনে করছেন অনেকে। এর পেছনে একটি সুসংগঠিত ‘ইনসাইডার মুভমেন্ট’ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা মিশনারিদের তৈরি এই গোপন কৌশল অনুযায়ী, প্রচারকারীরা মুসলিম নাম ধারণ করে, দাড়ি-টুপি ও জুব্বা পরে অত্যন্ত সূক্ষ্মভাবে সাধারণ মুসলিমদের মাঝে মিশে যায়।
ছদ্মবেশী প্রচারকদের চেনার উপায় সম্পর্কে ইসলামী বিশেষজ্ঞরা কয়েকটি ধারণা দিয়েছেন।
১. কুরআন শরীফের অপব্যাখ্যা: এদের প্রধান কৌশল হ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির বিরোধিতায় রাস্তায় নামার ডাক দিয়েছে ভারতের অন্যতম বৃহৎ কৃষক সংগঠন সম্মিলিত কৃষক মোর্চা। ২০২১ সালে এই সংগঠনটিই বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারে মোদীর সরকারকে বাধ্য করেছিল।
ভারতীয় কৃষক সমাজের উদ্বেগ যে, মোদী সরকার কৃষিক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে অনেক ছাড় দিয়েছে।
সম্মিলিত কৃষক মোর্চার জ্যেষ্ঠ নেতা অবিক সাহা বলেছে, বাণিজ্য আলোচনায় কৃষি ছিল এক ধরনের নিষিদ্ধ বিষয়। এই সরকার সেই নিষেধ ভেঙেছে। তাই এই সরকারকে বিদায় নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, নির্বাচনের দিন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিশেষ কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে।
যেসব প্রতিষ্ঠান ও সেবা বন্ধ থাকবে :
নির্বাচন কমিশনের নির্দেশনা ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিচের খাতগুলোতে সাধারণ ছুটি কার্যকর হবে:
প্রশাসনিক ও বিচার বিভাগ: সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এখন থেকে পুরো ডিসেম্বর মাস অধস্তন আদালতে বার্ষিক ছুটি থাকবে না। তার পরিবর্তে ডিসেম্বর মাসে ১৫ দিন ও জুন মাসে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত। অর্থাৎ, টানা ১ মাসের পরিবর্তে দুই দফায় এক মাসের ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সভা সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন ও ১৭ থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কা বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনও শঙ্কা নেই। এ জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোথাও কারচুপির খবর পেলে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো।
নির্বাচনের সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী যায় না। তবে প্রয়োজন হলে আমরা সেনাবাহিনী পাঠাবো।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রংপুর বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকার পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে প্রায় এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সদস্যরা অংশ নেন। আটক রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় স্থানীয়দের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন বলে জানিয়েছে প্রশাসন।
কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আগত সহকারী কমিশনার মনজু বিন আফনান জানান, গোয়েন্দা তথ্যে জানা যায়, পালংখালী থেকে কুতুপালং পর্যন্ত প্রায় দুই হাজার রোহিঙ বাকি অংশ পড়ুন...












