ভারত সীমান্তে প্রচুর বিজিবি মোতায়েন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবো -স্বরাষ্ট্র উপদেষ্টা
, ২০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রংপুর সংবাদদাতা:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনও শঙ্কা নেই। এ জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোথাও কারচুপির খবর পেলে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো।
নির্বাচনের সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী যায় না। তবে প্রয়োজন হলে আমরা সেনাবাহিনী পাঠাবো।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে নির্বাচন উপলক্ষে যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। সেই সঙ্গে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন হবে।
তিনি বলেন, আমরা দেশের ৮টি বিভাগের মধ্যে ৭টি বিভাগে ইতোমধ্যে সভা করেছি। রংপুর বিভাগের সভা করে আমাদের কাজ শেষ করলাম। রংপুর বিভাগে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। রংপুর বিভাগে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। এ জন্য বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ।
ঢাকায় একটি অনলাইন পত্রিকা অফিস থেকে ২১ জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে- এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি কিছু জানি না।
জাপানের এক প্রান্তে তীব্র তুষারঝড় হলেও আরেক প্রান্ত পুড়ছে দাবানলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)