নিজস্ব সংবাদদাতা:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রত্যর্পণের অনুরোধ জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গতকাল জুমুয়াবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারে বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, আমি এখানে জন্ম নিয়েছি। আমি জানি, কারা কী করে না করে এখানে। প্রত্যেককে কঠোর হস্তে দমন করা হবে।
গতকাল জুমুয়াবার রাজশাহীর হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির দরগাহ মসজিদে জুমার নামাজ আদায়ের পর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন মিজানুর রহমান মিনু। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, প্রাথমিক বিজয় হয়েছে। আমরা শেষ পর্যন্ত ভোট করতে পেরেছি এবং ব্যালটে লাঙ্গল প্রতীক ছিল।
গতকাল জুমুয়াবার এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার অনেক চেষ্টা হয়েছে। জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য মিছিল-মিটিং হয়েছে। জাতীয় পার্টিবিহীন রাজনীতির ছক কষা হয়েছে। পার্সেন্ট ভোটে যেনো জাতীয় পার্টি ভালো করতে না পারে সে জন্যও কৌশল করা হয়েছে। বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তিগুলোর উত্থান ঘটে। তারা মাথা চাড়া দিয়ে ওঠে। দেশে জামাতের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। কারণ বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে। এটাই তার সবচেয়ে বড় শক্তি। বিএনপি সরকারে ছিল, সরকার হিসেবে কাজ করেছে। বিএনপির কথাগুলো যখন গ্রহণ করেছে তখন এমন বিজয় হয়েছে।
গতকাল জুমুয়াবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল জুমুয়াবার এক বার্তায় তিনি এই বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তাদের এই অভাবনীয় নির্বাচনি বিজয়ে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি প্রকৃত অর্থেই গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের মানুষ নানা চড়াই-উতরাই ও অসাধারণ সব চ্যালেঞ্জ পার করে ব্যাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে তিনি সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশর জনগণকেও শুভেচ্ছা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি, যাতে আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায় এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবী নির্বাচিত হয়েছেন।
ধানের শীষ প্রতীকে সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী হলেন বরিশাল-৩ আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নোয়াখালী-১ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ঝিনাইদহ-১ আসন থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, নেত্রকোনা-১ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
ফেনীতে স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে ভোট দেয়ায় বিবি জহুরা নামের এক গৃহবধূকে তালাক দেয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইসমাইল হোসেন কাওসার ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং মতু ইউসুফ হাজারীর ছেলে। ঘটনার পর স্থানীয় জনতা তাকে আটক করে মারধর করে। পরে স্ত্রীকে দেওয়া মৌখিক তালাক প্রত্যাহারের আশ^াস দিয়ে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্বাভাবিক হলো মোবাইল ব্যাংকিং লেনদেন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত ১২টার পর থেকে এ বিধিনিষেধ তুলে নেওয়া হয়। এমনটিই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে এসব সেবা সীমিত করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ সীমা কার্যকর ছিলো।
আরও বলা হয়, সোমবার দিনগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ও পিপিআই (প্রিপেইড ইনস্ট্রুমেন্ট) লেনদেনে বিশেষ সী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি তিন জেলাতেই গণভোটে ‘না’ পড়েছে বেশি।
ফলাফলে দেখা যায়, বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জয়ী হয়েছে। সে পেয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।
বান্দরবানে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে ১ লাখ ৮০ হাজার ৮৮১ জন ভোট দিয়েছেন, তবে ৬ হাজার ১১১ ভোট বাতিল হয়েছে। সে হিসেবে বৈধ ভোট ১ লাখ ৭৪ হাজার ৭৭০। ভোটের হার ৫৭.৩৫ শতাংশ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
চান্দিনা উপজেলার দোবাড়িয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের দিন এখন কাটছে মাঠের সবুজ শসার পরিচর্যায়। এক সময় ভাগ্যের অন্বেষণে নানা দিকে ছুটে চলা এই পরিশ্রমী যুবক এখন নিজের মাটিতেই খুঁজে পেয়েছেন সমৃদ্ধির চাবিকাঠি। মাত্র ৪০ শতাংশ জমিতে শসা চাষ করে তিনি এলাকায় এক চাঞ্চল্যকর সাফল্যের উদাহরণ তৈরি করেছেন। তার এই অভাবনীয় সাফল্য দেখে এখন স্থানীয় অন্য কৃষকদের মধ্যেও নতুন করে আশার আলো সঞ্চার হচ্ছে।
জাহাঙ্গীর ৪০ শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে শসা চাষ শুরু করেন। সঠিক যতœ আর সুপরিকল্পিত চাষাবাদের ফলে ফলনও হয়েছে আশাতীত। বাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ مَالِكِ بْنِ أَنَسٍ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ مُرْسَلًا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم تَرَكْتُ فِيْكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوْا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللهِ وَسُنَّةَ رَسُوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ:- হযরত ইমাম মালেক বিন আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি মুরসাল সূত্রে বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন যে, ‘আমি তোমাদের মাঝে দু’টি জিনিস রেখে গেলাম। তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, যতদিন তোমরা সে দু’ট বাকি অংশ পড়ুন...












