পার্বত্য চট্টগ্রামের তিন আসনেই বিএনপির জয়, গণভোটে ‘না’
, ২৫ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি। পাশাপাশি তিন জেলাতেই গণভোটে ‘না’ পড়েছে বেশি।
ফলাফলে দেখা যায়, বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জয়ী হয়েছে। সে পেয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।
বান্দরবানে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে ১ লাখ ৮০ হাজার ৮৮১ জন ভোট দিয়েছেন, তবে ৬ হাজার ১১১ ভোট বাতিল হয়েছে। সে হিসেবে বৈধ ভোট ১ লাখ ৭৪ হাজার ৭৭০। ভোটের হার ৫৭.৩৫ শতাংশ। আসনটিতে গণভোটে ‘না’ পড়েছে ৯০ হাজার ১৫৬। অন্যদিকে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি।
রাঙামাটি আসনে বিএনপির দীপেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। সে পেয়েছে ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছে ৩১ হাজার ১৪২ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। ২১৩টি কেন্দ্রে এসব ভোটারের ভোট নেওয়া হয়। এতে গণভোট পড়েছে ২ লাখ ৭৫ হাজার ৮২টি। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫ জন। ‘হ্যাঁ’ দিয়েছে ৭১ হাজার ৬৯৯ জন।
খাগড়াছড়ি আসনেও বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধর্মজ্যোতি চাকমা পেয়েছে ৬৭ হাজার ৮৭৯ ভোট। গণভোটে এখানেও ‘না’ এগিয়ে। এতে ‘না’ ভোট দিয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২ জন। ‘হ্যাঁ’ দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৮৬ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)