নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুই নারীসহ হানিট্র্যাপ চক্রের ১২ সদস্য গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ভোর আনুমানিক ৫ টায় সায়েদাবাদ জনপদ মোড় এলাকা হতে এই চক্রের সদস্যরা দুই ব্যক্তিকে অপহরণ করে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কবরস্থান রোড এলাকার একটি বাসায় নিয়ে আটক রাখে এবং মারধর করে। এ সময় অজ্ঞাতনামা দুই নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে রাখে। গ্রেপ্তারকৃতরা অপহৃতদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে আপত্তিকর ছবি তাদের পরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। এ সময় ইফতারের জন্য যাত্রীরা সঙ্গে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার (মিলি) পানির বোতল বহন করতে পারবেন বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই নির্দেশ দেয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এবং সরকারি প্লট নেবেন না বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেন তারা।
সংসদ সদস্যরা ব্যক্তিগত ব্যবহারের জন্য শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি আমদানির বিশেষ সুবিধা পান, যা সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত ব্যয়বহুল। যাতায়াত ভাতা হিসেবে সংসদ সদস্যরা মাসে ৭০ হাজার টাকা এবং নির্বাচনী এলাকায় যাতায়াতের জন্য বছরে ১ লাখ ২০ হাজার টাকার ট্রাভেল পাস বা ভাতা পেয় বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে ঘরে ঢ়ুকে এক নারী ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এই হত্যাকা- ঘটে।
নিহত ব্যক্তিদের স্বজনরা জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা বুঝতে পারছেন না। তাদের কোনো শত্রুও ছিল না।
নিহত পাপিয়া আক্তারের ভাই সাইদুল হক জানান, তারা সকালে তার বোন ও ভাগিনার খুন হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। নিহত পাপিয়া আক্তারের ভাগিনা আমান উল্লাহরও একই বক্তব্য। তিনিও শুনেছেন কে বা কারা তার ফুফু ও ফুফাতো ভাই হোসাইন এবং তার চাচাতো ভাই জুবাইদকে গলা কেটে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ঢাকা মহানগরীর বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান।
ডিএমপির পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় ঢাকা মহানগর এলাকার বিপণি বিতান, শপিংমল সমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক, এটা ভালো লক্ষণ নয়। বিরোধী দলকেও বাংলাদেশের জনগণের সুখ-দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত।
জামাতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো গত সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। এর সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুঃখজনক হলেও সত্যি যে, নতুন সরকার এখনো শপথই নেয়নি, অথচ আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন (লক্ষণ) নয়। অপেক্ষা করতে হবে।
গত সোমবার র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার সম্পন্ন হওয়ার আগে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু স্পষ্ট করেন যে, রাষ্ট্র পরিচালনা এবং সংসদীয় কার্যক্রম অবশ্যই বর্তমান সংবিধান অনুযায়ী পরিচালিত হতে হবে। সংবিধানের বর্তমান কাঠামোতে সংস্কার পরিষদের শপথের কোনো বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ১০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দুজনের নাম এসেছে। অন্যদিকে, মন্ত্রিসভায় সবচেয়ে কম দুজনকে নেওয়া হয়েছে সিলেট বিভাগ থেকে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
এতে দেখা যায়, চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী হয়েছে- আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আলহামদুলিল্লাহ দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব ইনশাল্লাহ।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
নাসিমুল গনি বলেন, আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
তিনি আরও বলেছেন, এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধবংস করে দেওয়া ও সংসদকে অকার্যকর করা-এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সংসদ পেয়েছি। এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী, তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, জুলাই সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার গঠনের পর থেকেই কার্যকর উদ্যোগ নেয়া হবে। গণতান্ত্রিক উপায়ে , বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু এখন হবে কেন্দ্র বিন্দু জাতীয় সংসদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদে শপথের পর সাংবাদিকদের সঙ্গে বাকি অংশ পড়ুন...












