বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের
, ২৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সংবাদমাধ্যম বিবিসি বাংলা বলছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে তাহির আন্দ্রাবির কাছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য সম্পর্কেও জানতে চাওয়া হয়। সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছিলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে বাংলাদেশে ‘অবাধ সুযোগ’ দেয়া হয়েছে।
জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিনি ব্যক্তিগতভাবে ওই বক্তব্য দেখেননি। তবে বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা নিয়ে যেকোনও ধরনের ইঙ্গিত তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আইএসআই নিয়ে ভারতের ‘ভীতি’ সম্ভবত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।
তবে তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা ও বর্তমান বাংলাদেশ সরকারের মধ্যকার রাজনৈতিক বিরোধ নিয়ে পাকিস্তান কোনও মন্তব্য করবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকাই পাকিস্তানের নীতি বলে উল্লেখ করেন তিনি।
তাহির আন্দ্রাবির কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনা ও তার ছেলের পাকিস্তান-সংক্রান্ত মন্তব্যের পর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কোনও কূটনৈতিক যোগাযোগ হয়েছে কি না। জবাবে আন্দ্রাবি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তা কোনও নির্দিষ্ট ঘটনা বা বক্তব্যের সঙ্গে সম্পর্কিত নয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। হস্তক্ষেপ না করার পাকিস্তানের নীতির পুনরুল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য বা তা ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামাবাদের কোনও মন্তব্য নেই।
তিনি আরও বলেন, যেহেতু ওই বক্তব্য ভারত থেকে দেয়া হয়েছে, তাই বিষয়টি মূলত বাংলাদেশ ও ভারতের ব্যাপার। পাকিস্তানের এই মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের জনগণ বাইরের কোনও হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম।
তিনি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের প্রতি পাকিস্তানের শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ইসলামাবাদ বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধিকে সমর্থন জানিয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীবাদের চরাঞ্চলে যুবককে গুলি করে হত্যা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন সচিব পেল চার মন্ত্রণালয় ও বিভাগ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক কারবারিদের তালিকা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
র্যাব বিলুপ্ত হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’, আইনের খসড়া প্রকাশ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কেন ইসরায়েল থেকে পালাচ্ছে লাখো সেটেলার?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ ২০ আগস্ট
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দণ্ড-প্রাপ্ত হাসিনাকে কথা বলার সুযোগ দেয়ায় ভারতের প্রতি বাংলাদেশের তীব্র ক্ষোভ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)