নিজস্ব সংবাদদাতা:
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান।
এর আগের সকালে জাতীয় সংসদে শপথ নেয়ার পর সংসদীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে বিএনপি দলীয় সংসদ সদস্যরা।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানও এবার রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন।
তারেক রহমানের জন্ম ১৯৬৫ সাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছে তিন টেকনোক্র্যাট মন্ত্রী। জানা গেছে, তাদের মধ্যে দুজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবে। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে- টেকনোক্র্যাট মন্ত্রী আসলে কী এবং কেন তাদের নিয়োগ দেওয়া হয়?
সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রী হওয়ার প্রচলিত পথ হলো জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য (এমপি) হওয়া। তবে রাষ্ট্র পরিচালনায় অর্থনীতি, আইন, প্রযুক্তি, বিজ্ঞান কিংবা আন্তর্জাতিক কূটনীতির মতো বিশেষায়িত ক্ষেত্রগুলো সামলাতে বা কূটনৈতিক কারণে ‘টেকনোক্র্যাট মন্ত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রী হিসেবে শপথ নিলো যারা :
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী, ৩. সালাহউদ্দিন আহমদ, ৪. ইকবাল হাসান মাহমুদ, ৫. হাফিজ উদ্দিন আহমেদ, ৬. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ৭. আব্দুল আওয়াল মিন্টু, ৮. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ৯. মিজানুর রহমান মিনু, ১০. নিতাই রায়, ১ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় রয়েছেন ৫০ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
এবারের মন্ত্রীদের তালিকায় ২৫ জনের ১৭ জনই নতুন মুখ। পাশাপাশি প্রতিমন্ত্রীর তালিকায় থাকা ২৪ জনই নতুন। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। নতুন এ মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
পূর্ণমন্ত্রী হিসেবে কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন :
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি) : স্থানীয় সরকার, পল্লী উন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান মাস শুরুর আগেই দেশজুড়ে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে লেবুর দাম। একই সঙ্গে বেড়েছে শসার দামও। বেশি দাম বেড়েছে মরিচের। দুইদিন আগে যে মরিচ ৮০ টাকা বিক্রি হচ্ছিল তা এখন ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন বাজারের সবজি ও মুদি দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সিলেটের একটি বাজারে প্রতিহালি লেবু ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
অথচ গত সপ্তাহে বাজারে প্রতিহালি লেবু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। শসা ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা। এ ছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা।
একটি সরকারি বাসভবন এবং ওই বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করে সরকার।
মন্ত্রীর বেতন-ভাতা-সুবিধা :
দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ অনুযায়ী, একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা। ড বাকি অংশ পড়ুন...
ছহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি হাছিলের উদ্দেশ্যে ইবাদত বা আমল করার নাম ইখলাছ। অর্থাৎ প্রত্যেক পুরুষ ও মহিলাকে ইখলাছ অর্জন করতে হবে। অন্যথায় আমল করে ফায়দা বা মর্যাদা হাছিল করা তো দূরের কথা নাজাত লাভ করাটাই কঠিন হবে। যার উদাহরণ মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ম বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুজ জামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি উনার মনোনীত ও মাহবুব বান্দা-বান্দী উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনাদের মাধ্যমে অনেক মাস, তারিখ ও বার বাকি অংশ পড়ুন...
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাধঁ নির্মাণকাজে ধীরগতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন। গতকাল মঙ্গলবার শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে হাওরপাড়ের কৃষক, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার সব হাওরে ফসল রক্ষা বাধেঁর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। বাধঁ তদারকিতে পাউবো ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় বাঁধ নির্মাণ কাজে বাকি অংশ পড়ুন...












