আল ইহসান ডেস্ক:
তুরস্ক, ওমান, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় আজ বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শরীফ শুরু হয়েছেন।
তুরস্কের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রধান সাফি আরপাগুশ জানিয়েছেন, গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে প্রথম তারাবিহ নামাজ অনুষ্ঠিত হয় এবং আজ বৃহস্পতিবার থেকে রোযা শুরু হতে যাচ্ছে। ওমানেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে সহকারী গ্র্যান্ড মুফতি কাহলান বিন নাবহান আল-খারুসি জানিয়েছেন, এই সিদ্ধান্ত দীর্ঘদিনের ধর্মীয় ও বৈজ্ঞানিক নিয়মের ভিত্তিতে নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল (মুইস) জানিয়েছে, রমজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যের পানি ঘোলাটে। বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান শুরু করা মানে হলো প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া, যা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
যদিও মার্কিন বিমান বাহিনীর বি-২ স্পিরিট বা বি-৫২ স্ট্র্যাটোফোট্রেসের মতো উন্নত যুদ্ধবিমানগুলো দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়া সামরিকভাবে সম্ভব, তবে এর দীর্ঘমেয়াদী ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ।
বিশ্লেষকদের মতে, একটি সফল বোমা হামলা হয়তো স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রোযা শুরুর দুইদিন আগে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেফতার করলো সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, ইসরায়েলি দখলদার বাহিনী আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকেই আল-আব্বাসিকে বিনা কারণে আটক করেছে।
ওয়াফা আরও জানায়, এই গ্রেফতার এমন এক সময়ে ঘটলো, যখন সন্ত্রাসী ইসরায়েল আল-আকসা মসজিদকে কেন্দ্র করে নানা সীমাবদ্ধতা জোরদার করেছে। ইমাম, খতিব ও মসজিদে অবস্থান নেও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের নাজুক যুদ্ধবিরতির মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান শরীফ, কিন্তু গাজার ফিলিস্তিনিরা এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। দীর্ঘ যুদ্ধ, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং অর্থনৈতিক সংকটের কারণে রমজান শরীফ মাসের পবিত্র আমলসমূহের স্বাভাবিক আনন্দ প্রতিটা ফিলিস্তিনির কাছেই হারিয়ে গেছে।
রমজান শরীফে ইবাদত, আত্মসমালোচনা, দান-সদকা, একসঙ্গে ইফতার করা, একসাথে তারাবীহ আদায় ইত্যাদি পৃথিবীর সমস্ত মুসলিম-অমুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে উদযাপিত হলেও গাজার পরিস্থিতি ভিন্ন; বহু মানুষ প্রিয়জন হারিয়েছেন এবং প্রতিদিনের জীবনযাপনই হয়ে উঠ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আর্জেন্টিনাতে চলছে তীব্র অর্থনৈতিক মন্দা। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে ক্রমেই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। খাবার কেনার মতো মৌলিক প্রয়োজন মেটাতেও অনেকে ঋণ নিচ্ছে এবং ব্যক্তিগত সম্পদ বিক্রি করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী,মাসের মাঝামাঝি সময়েই দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষের মাসিক আয় শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী বেতন পাওয়া পর্যন্ত তারা ক্রেডিট কার্ড, ব্যাংক ঋণ এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার নিয়ে দৈনন্দিন ব্যয় নির্বাহ করছে। কেউ কেউ জীবনযাত্রার খ বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
সেনাবাহিনী সদস্য বহনকারী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড় এলাকায় কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল ও বাসচালক আব্দুল বাসেত।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে পৌঁছালে শেরপুরগামী যাত্রীবাহী বাস বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও রূপালী লাইফ ইনস্যুেরন্স কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলাটি করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাহফুজুর রহমান ২০০২-০৩ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেছেন। অনুসন্ধানে দেখা যায়, সংসদ সদস্য হিসেবে ভাতা ও সম্ বাকি অংশ পড়ুন...
টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের নাফ নদীর মোহনা থেকে মাছ শিকার করে ফেরার পথে নৌকাসহ পাঁচজন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্ট থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা সবাই শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। অপহৃতরা স্থানীয় মাহামুদুল্লাহর মালিকানাধীন একটি নৌকায় মাছ শিকার করছিলেন।
প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান জানান, রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। এ সময় হঠাৎ একটি স্পিডবোটের শব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন করে আসা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩২৭ জন। তারা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। গত ডিসেম্বরে এ সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ৫৩২ জন।
গতকাল বুধবার মাসিক এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইউএনএইচসিআর। এছাড়া ক্যাম্পগুলোতে মোট ১১ লাখ ৮২ হাজার ৭৫৫ জন রোহিঙ্গা চিহ্নিত করা গেছে।
ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে লক্ষ্যযুক্ত সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জে জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে ইমিগ্রেশনে এলে পুলিশের কর্মকর্তারা তাকে জ্ঞিাসাবাদ শুরু করেন।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদত করা হচ্ছে। আটকও করা হতে পারে।
বাংলাদেশে ফেরার আগে ল বাকি অংশ পড়ুন...












