নিজস্ব সংবাদদাতা:
এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য যোগাযোগ অবকাঠামোতে কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে।
প্রস্তাবগুলো হলো-
-দুর্ঘটনা প্রতিরোধে ‘সেফটি সিস্টেম অ্যাপ্রোচ’ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পুনরায় চালু।
-রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন।
-৬টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা এবং মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণ।
-পুরোনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দ্বারা প্রতিস্থাপ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
প্রতিদিনের মতো মাঠে গিয়েছিল ছোট্ট শিশু তানভীর আলম রিহাত। হঠাৎ একটি কুকুর এসে তার পায়ে কামড় বসায়। সময় নষ্ট না করে পরিবার হাসপাতালে নিয়ে যায়। ক্ষতস্থান সাবান-পানি দিয়ে ধুয়ে দ্রুত ভ্যাকসিন দেওয়া হয় তাকে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগে কয়েক সপ্তাহ।
এরকম ঘটে যাওয়া ঘটনা আসলে দেশের হাজারো মানুষের গল্প। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কুকুরের কামড় আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
রিহাতের মা জানান, ছেলের পায়ে পাগলা কুকুর কামড় দেয়। তাকে নিয়ে হাসপাতালে গিয়ে জলাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪০ হাজার ৬৬১ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিরক্ষা বাজেট প্রায় ১ হাজার ৮৩৬ কোটি টাকা বেড়েছে।
গত চার অর্থবছরের বাজেট পর্যালোচনায় দেখা যায়, প্রতিরক্ষা খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ১৭৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩৯ হাজার ৪১৫ কোটি টাকায়। ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ হয় ৪০ হাজার ৬৬১ কোটি ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকা-কে আরও গতিশীল করার লক্ষ্যে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন চুক্তি সই হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব (বৈদেশিক সহায়তা অধিশাখা) ড. মোকছেদ আলী এবং চীন সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং চুক্তিতে সই করেন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কৃষিকে শুধু উৎপাদন খাত নয়, জাতীয় খাদ্য নিরাপত্তার কৌশলগত খাত হিসেবে ঘোষণা করেছে সরকার। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, কৃষি, খাদ্য উৎপাদন এবং কৃষকের আয় বৃদ্ধিকে আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রে রাখা হবে।
সরকার কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ এবং কৃষি উদ্যোক্তা তৈরিতেও জোর দিচ্ছে।
কৃষি খাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে, যা দেশের জিডিপির বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ লক্ষ্যে বর্তমানে পাইলট ভিত্তিতে বাস্তবায়িত প্রকল্পটি পর্যায়ক্রমে দেশের সকল জেলায় সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সেমিনার হলে অনুষ্ঠিত প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন বাকি অংশ পড়ুন...
সুনামগঞ্জ সংবাদদাতা:
হাওরের জেলা সুনামগঞ্জে বোরো ধান ঘরে তুলতে পারলে হাসি ফোটে কৃষকের মুখে। তবে সেই ধান রোপণ থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত চরম দুশ্চিন্তায় সময় পার করতে হয় এই অঞ্চলের কৃষকদের। তার কারণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। যখন ঢল নামে তখন ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায় কৃষকের স্বপ্নের ধান।
তবে এবছর পাহাড়ি ঢলে বাঁধ ভাঙেনি। এবার কৃষকের স্বপ্নের ধান ডুবেছে অতিবৃষ্টিতে পানিবদ্ধতায়। অতিরিক্ত পানি ধরে রাখতে পারেনি বাঁধ। ফলে বাঁধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষকরা।
হাওরের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৭ সালে দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়াল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বেলা দুইটার দিকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষার্থী ও বিশেষ কিছু শ্রেণির হিসাবধারীদের জন্য এই নিয়মে ছাড় পাবেন।
১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হওয়া, জমি কেনাবেচা এবং নির্দিষ্ট কিছু পেশাজীবী সংগঠনের সদস্যপদ লাভের ক্ষেত্রেও টিআইএন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
বিআইএ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর শুল্ককর ছাড় দেয়ার প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমানোর সুযোগ তৈরি হবে। আবার কিছু কিছু পণ্য ও সেবার ওপর শুল্ককর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বাজেটের শুল্ককর প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যায়।
দাম বাড়তে পারে:
তেলচালিত গাড়ি : ডিজেল, অকটেন বা পেট্রলচালিত গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে মধ্যম সারির ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসির (ইঞ্জিনক্ষমতা) ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনবিশিষ্ট আমদানি করা গা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। মোট রাজস্বের মধ্যে কর রাজস্ব থেকে আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ২৯ হাজার কোটি টাকা।
আগামী অর্থবছরে সরকার ব্যয়ের যে লক্ষ্য নির্ধারণ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ হবে সুদ পরিশোধে। সুদ পরিশোধে পরিচালন বাজেটের ২০.৫০ শতাংশ ব্যয় হবে। অর্থাৎ ১০০ টাকার মধ্যে ২০ টাকা ৫০ পয়সা চলে যাবে সুদ পরিশোধে।
এরপর ভর্তুকি ও প্রণোদনায় যাবে ১৭ টাকা। কারণ ভর্তুকি ও প্রণোদনায় পরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আজিজুল হক। পেশায় সিএনজি অটোরিকশা চালক। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। দীর্ঘ প্রায় ১৫ বছর সিএনজি অটোরিকশা চালান। বাজেটে ঘোষণার দিন তারই সিএনজিতে বসে কথা হয়। বাজেট বোঝেন কিনা প্রশ্নে আজিজুলের সাফ জবাব, ‘বাজেট টাজেট বুঝি না, জিনিসপত্রের দাম কম থাকবো, খাইয়া-পইরা ভালো থাকমু, এটাই আমাগোর চাওয়া।’
তিনি বলেন, ‘আমি যেহেতু ড্রাইভার, আমার চাওয়া-পাওয়া কম। আমি চাই, সব জিনিষের দাম কম থাকবো। রাস্তা-ঘাট ভালো থাকবো, যানজট কম থাকবো, শান্তিতে সিএনজি চালামু। বউ-ছাওয়াল নিয়ে ভালো থাকমু, ঋণ-ধার করণ লাগবো না।’
আজিজুল হকের মতোই বাকি অংশ পড়ুন...












