আল ইহসান ডেস্ক:
ইতালির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইতালির ভেনেতো অঞ্চলের শহর ও গ্রামে বৃষ্টিপাতের সময় আকাশ থেকে পড়তে থাকে শিলা। তবে এই শিলা বৃষ্টি দেখে অনেকে অবাক হয়ে যায়। কারণ মাটিতে যেসব শিলা পড়ছিলো সেগুলো একেকটির আকার ছিল বড় বড় পাথরের সমান।
শিলা বৃষ্টি শেষ হওয়ার পর দেশটির জরুরি পরিষেবার কাছে কমপক্ষে ৫০০টি কল আসে। তাদের সবাই জানায়, শিলার আঘাতে তাদের বাড়ি-ঘর বা অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আহত হওয়ার খবরও আসে অনেক।
শিলার এমন অস্বাভাবিক আকার দেখে অনেকে ভিডিও করে সামাজিক যোগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত নতুন কর্ড লাইনটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে।
রেলপথে কর্ড লাইন হলো দুটি নির্দিষ্ট স্টেশনের মধ্যে দূরত্ব কমানোর জন্য তৈরি করা সবচেয়ে সংক্ষিপ্ত বা সরাসরি রেলপথ। এটি মূল বা প্রচলিত লাইনের বাঁক বা দীর্ঘ পথকে বাইপাস করে একটি সরল বা ছোট রুট তৈরি করে, যার ফলে যাত্রার দূরত্ব এবং সময় দুই-ই উল্লেখযোগ্যভাবে কমে যায়।
সংসদে অর্থমন্ত্রী বলেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বাজেট বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাট করেছে। এর মাধ্যমে সব প্রতিষ্ঠানকে অকার্যকর ও ধ্বংস করা হয়েছে। তথাকথিত উন্নয়নের স্লোগান দিয়ে লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতির মূলভিত্তিকে দুর্বল করে দিয়েছে।
বাজেটে বলা হয়, দেশের ঋণ স্থিতিশীলতার ক্ষেত্রে ঝুঁকির সৃষ্টি হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময়ে দুর্নীতি সংশ্লিষ্ট ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং সেসব প্রকল্পে অর্থায়নের জন্য বিপুল পরিমাণ ঋ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী অর্থবছরে মসজিদের ক্ষেত্রে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতের সম্মানি ও উৎসব ভাতা সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে সরকার। এই পর্যন্ত মোট ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জনকে মাসিক সম্মানি ও উৎসব ভাতা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে এই সুবিধা সব ধর্মীয় উপসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী বাজেটে এই বাবদ ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, সরকারের নির্বাচনি অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মিরপুরে এক ভয়ংকর কৌশলে ছিনতাইয়ের ঘটনা সামনে এসেছে, যা দেখে হতবাক সাধারণ মানুষ। চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুঁড়ে ফেলে দিয়ে তার বাইক ছিনিয়ে নেয়ার ঘটনা যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, রাতে একটি গলিতে এক যুবক তার ইয়ামাহা এফজেড ভার্সন ৩ মডেলের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের একজন হঠাৎ করে তার মাথা লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে।
ইটের আঘাতে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবছরের নতুন প্রস্তাবিত বাজেটে ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনের ভাড়া সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
একই সঙ্গে ঢাকার পরিবেশবান্ধব দ্রুতগতির মেট্রোরেল ভাড়ায় প্রবীণদের জন্য ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।
২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। আগামী অর্থবছরে ৪১ লাখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ছয় শিশু মৃত্যুর জন্য অবহেলার দায়ে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তারা সবাই পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছিল। গত বুধবার (২৭ মে) হাসপাতালটির মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগ এনে ভুক্তভোগী এক শিশুর বাবা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয়ের কয়েকজনকে আসামি ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘মেধাভিত্তিক বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে সব ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতাই অন্যতম মাপকাঠি হিসাবে বিবেচনা করা হবে। আমি উল্লেখ করতে চাই, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোতে ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রস্তাবিত পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষার মতো আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবে। এ লক্ষ্যে তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের মধ্যে সংশ্লিষ্ট দেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হবে।’
বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশকে দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র রোগীদের জন্য সরকারি সহায়তার পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। নতুন অর্থবছরে এসব জটিল রোগে আক্রান্তদের জন্য এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সহায়তা বছরে এক বার প্রদান করা হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় পরিকল্পনা করা হয়েছে। যা বিগত অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৩ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, সমন্বিত ও সার্বিক পানি সম্পদ ব্যাবস্থাপনা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই বন্যা নিয়ন্ত্রণে ২০২৬-২৭ অর্থবছরে ৩০৯ কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনঃনির্মাণ ও মেরামত এবং ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব রাখেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে ১০ হাজার ৫৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্ বাকি অংশ পড়ুন...












